Wednesday, June 24, 2026

পরিযায়ী শ্রমিকদের নিয়ে কার্টুন শেয়ার করে কেন্দ্রকে কটাক্ষ সোনুর

Date:

Share post:

ভালো কাজ করেও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে অভিনেতা সোনু সুদকে। এবার সোশ্যাল মিডিয়ায় কার্টুন শেয়ার করে সেই সমালোচনার জবাব দিলেন পরিযায়ী শ্রমিকদের মাসিহা। করোনা সঙ্কট ও লকডাউনে শুরু থেকেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণের এই সুপারস্টার। নিজে দাঁড়িয়ে বাসে করে দেশের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। সেখানে পৌঁছানোর পরে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছেন। কখনও কারও বাড়ি সারিয়ে দিয়েছেন। মেধাবী ছাত্রীদের হাতে তুলে দিয়েছেন ল্যাপটপ। আবার কোনও পড়ুয়াদের জন্য স্কলারশিপেরও ব্যবস্থা করেছেন সোনু।

এই পরিস্থিতিতে যখন লোকসভায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর পরিসংখ্যান দিতে পারছে না কেন্দ্রীয় সরকার, তখন সেই ঘটনাকে ব্যাঙ্গ করলেন সোনু। স্যোশাল মিডিয়ায় শেয়ার করলেন শিল্পী সতীশ আচার্যর আঁকা কার্টুন।
কার্টুনটিতে সোনুর বাড়ির সামনে দাঁড়িয়ে, তাঁকে লকডাউনের সময়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর পরিসংখ্যান জানতে চাইছেন জনৈক ব্যক্তি। তার উত্তরে বলিউডের অভিনেতা দুঃখ প্রকাশ করে বলছেন, তিনি জবাব দিতে অপারগ। কারণ তিনি পরিযায়ী শ্রমিকদের বাঁচাতেই ব্যস্ত ছিলেন।

মঙ্গলবারই পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ ওঠে লোকসভার বাদল অধিবেশনে। লকডাউনে বাড়ি ফেরার পথে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, প্রতিটি রাজ্যে কতজন শ্রমিক ফিরেছেন, সে বিষয়ে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়। লকডাউনের সময় কতজন শ্রমিক মারা গিয়েছে, তা নিয়ে কেন্দ্রের কাছে কোনও বিস্তারিত তথ্য নেই বলে জানানো হয়। এই প্রেক্ষিতে কার্টুনটি শেয়ার করে সেই মন্তব্যকে কটাক্ষ করলেন সোনু সুদ- মত বিশেষজ্ঞদের।

আরও পড়ুন-করণ জোহরের বাড়িতে ‘ড্রাগ পার্টি’ আয়োজন! এনসিবি-র কাছে অভিযোগ দায়ের

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...