Friday, May 15, 2026

মহালয়ার এক মাস পেরিয়ে কার্তিকে দুর্গাপুজো, কেন ‘মলিন’ আশ্বিন?

Date:

Share post:

আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আছে। মাঠের ধারে রয়েছে কাশফুলের চেনা ছবিও। বৃহস্পতিবার ভোরে বাঙালির ঘরে ঘরে বেজে উঠেছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। সূচনা হলো দেবীপক্ষের। কিন্তু মহামারি আবহে সবকিছুই পাল্টে গিয়েছে। প্রাণের উৎসব এবার কীভাবে হবে তা ভেবেই কুল করতে পারছে না বাঙালি। এদিকে আবার একটা বছরের বেশি সময় কাটিয়ে উমা ফিরছেন ঘরে। মহালয়ার সঙ্গে চলতি বছর দুর্গা ষষ্ঠীর পার্থক্য ১ মাসেরও বেশি। কিন্তু কেন এমনটা হলো?

বাংলা পঞ্জিকা অনুযায়ী চলতি বছর আশ্বিন মাস ‘মলিন মাস’। চলতি ভাষায় যাকে বলা হয় মল মাস। অর্থাৎ এই মাসে কোন পুজো করা যাবে না। পুরোহিতদের কথায়, তিথি নক্ষত্রের সূক্ষ হিসাব মেলাতেই এই মাসের উদ্ভব। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রত্যেক ১৯ বছর অন্তর আশ্বিন মাস মল মাস হয়। এর আগে ১৯৮২, ২০০১ সাল মল মাস ছিল। মল মাসে বছরগুলিতে দুর্গাপুজো হয় কার্তিক মাসে। ১৯ বছরের হিসেব অনুযায়ী এরপর ২০৩৯ সালে আশ্বিন মাস মল মাস হবে।

পণ্ডিতদের বক্তব্য, সূর্যের একমাস গড়ে ৩০ দিনে সম্পূর্ণ হয়। চাঁদের ক্ষেত্রে সময়টা লাগে ২৭ থেকে সাড়ে ২৯ দিন। প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়ের ফারাক থাকে। প্রতিবছর এই হিসাব গিয়ে দাঁড়ায় ১১ দিনে। সূর্য এবং চাঁদের এই ফারাক নিয়ন্ত্রণ করতে আড়াই থেকে তিন বছর অন্তর একটি মাসকে মল মাস হিসেবে চিহ্নিত করা হয়। পৌষ মাস ছাড়া বাকি সব মাস মল মাস হয়। ঠিক যেমন ১৯ অন্তর মল মাস হয় আশ্বিন মাস।

আরও পড়ুন- রোগী সঙ্কট! ১২ টি হাসপাতালে বন্ধ হচ্ছে করোনা চিকিৎসা

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...