Saturday, March 14, 2026

জীবিতকালে এড়িয়ে গিয়েছেন, এবার ‘নায়ক’ চারু মজুমদার

Date:

Share post:

এ প্রজন্মের কতজন তাঁর নাম শুনেছেন বা তাঁর
সম্পর্কে জানেন, তা নিয়ে সন্দেহ আছে৷ অবশ্য তাঁর কালেও এই নাম অনেকে শুনতেই চাইতেন না৷ সে সময়েও বেশি লোকজন তাঁকে চিনতেন না। কারণ একটাই, এ দেশে ওই নামটাই তখন নিষিদ্ধ। ওই নাম নিয়ে আলোচনা করলে রাতে বাড়িতে পুলিশ আসতো৷ ১৯৭২ সালের ২৮ জুলাই তিনি প্রয়াত হয়েছেন, তবু যেন আজও তাঁর নাম মুখে আনতে দু’মিনিট বেশি সময় নেন অনেকেই।

আজও যেন এক নিষিদ্ধ নাম চারু মজুমদার৷

ব্যক্তি বা রাজনৈতিক জীবনে চারু মজুমদার কখনই নায়ক হতে চাননি, বরং তিনি কৃষক – শ্রমিকদের নায়কের আসনে বসানোর জন্য লড়াই করে গিয়েছেন৷ এবার সেই নকশালপন্থী নেতা চারু মজুমদার’ই ‘নায়ক’৷ নাট্যকার চন্দন সেনের বেনজির উদ্যোগ, একটি নাটক, নাম ‘চারু-লীলা দ্রোহকাল’।

রাজনৈতিক জীবনের সহযোদ্ধা লীলা সেনগুপ্ত’কেই একদিনের সিদ্ধান্তে বিয়ে করেছিলেন চারু মজুমদার৷ কেমন ছিলো চারু-লীলার দাম্পত্যকাল ? অচেনা চারু মজুমদারকেই এবার সামনে নিয়ে আসছেন চন্দন সেন৷ নাট্যকারের কথায়, এই মানুষটিকে নতুন আঙ্গিকে চেনাবে “চারু-লীলা দ্রোহকাল”। ‘প্রেমিক’ চারু মজুমদার সকলের অচেনা, অজানা৷ এই নাটক সেই অচেনাকেই চেনাবে’’৷

এই উদ্যোগে প্রথম দিন থেকেই নাট্যকারের সঙ্গী আরও দুই বিখ্যাত চরিত্র, পরিচালক বিপ্লব বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা দেবশঙ্কর হালদার। মহামারির আতঙ্ক দূর হলেই চারুবাবুকে মঞ্চে নিয়ে আসবেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়৷

কৌতূহল সর্বত্র, তাহলে কে হচ্ছেন চারুবাবু ?

চন্দন সেন এবং বিপ্লব বন্দ্যোপাধ্যায়, দু’জনেরই প্রথম এবং শেষ পছন্দ
দেবশঙ্কর হালদার। তিনিই পারবেন চারু মজুমদারকে ফুটিয়ে তুলতে। চারুর বিপরীতে লীলা সেনগুপ্ত কে হবেন? বিপ্লবের প্রথম পছন্দ তানিয়া মাইতি। নাটক, গানবাজনার সঙ্গে যুক্ত থাকলেও কোনও দিন যাঁকে মঞ্চে নাটকের মুখ্য চরিত্রে দেখা যায়নি।

আর দেবশঙ্কর জানিয়েছেন, ‘‘আমি শুরু থেকে ‘চারু-লীলা দ্রোহকাল’-এর সঙ্গে জড়িত নিতান্তই এক নাট্যকর্মী হিসেবে। যদি আমিই ‘চারু মজুমদার’ হই তখন পরিচালক যেমন বলেছেন, ধাপে ধাপে এগোব। এখন এর থেকে বেশি আর কিই বা বলি ?

আরও পড়ুন- সেনাদের জলের প্রয়োজনে ১০ হাজার বছরের পুরনো লেকের খোঁজ

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...