Sunday, May 3, 2026

মুক্তিপণ না পেয়ে তৃণমূল নেতার ৯ বছরের ছেলেকে খুন! গ্রেফতার ৩

Date:

Share post:

৯ বছরের এক শিশুকে অপহরণ। মুক্তিপণ না পেয়ে খুন। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বর্ধমান জেলার গলসির সাঁকো গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিকে অপহরণের দেড় দিন পর আজ, শুক্রবার ভোররাতে একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার হল বর্ধমানের তৃণমূল নেতার সেই ৯ ছেলের হাত-পা বাঁধা দেহ। দেহটি উদ্ধারের পর পুলিশ তা ময়নাতদন্তে পাঠায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

অপহরণ ও খুনের অভিযোগে ইতিমধ্যেই পুলিশ গ্রামেরই বাসিন্দা সুব্রত মাঝি ওরফে বাদশা, মঙ্গলদীপ দলুই ওরফে বাবু ও জয়ন্ত বাগ ওরফে নিরঞ্জনকে গ্রেফতার করেছে। এই খবর প্রকাশ্যে আসতেই শুক্রবার সকালে ধৃতদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তিনজনের বাড়ি।

উল্লেখ্য, সাঁকো গ্রাম পঞ্চায়েত সদস্য বুদ্ধদেব দলুইয়ের ৯ বছরের শিশুপুত্র সন্দীপ দলুইকে অপহরণ করা হয়। বুধবার সাঁকো গ্রামে মনসা পুজো ছিল। বিকেলে পাড়াতে বাড়ির কাছেই সন্দীপ মনসা মন্দিরে যায়। তারপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সন্ধেয় গোটা পাড়ায় খোঁজাখুজি শুরু হয়। কিন্তু কোথাও সন্দীপের খোঁজ পাওয়া যায়নি। এরপর শিশুটির বাবা বুদ্ধদেব দলুইয়ের মোবাইলে ফোন করে অপহরণকারীরা। ৭ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পরে মুক্তিপণের টাকার পরিমাণ কমানো হয়।

পরিবারের দাবি, দ্বিতীয় বার ফোন করে ৩ লক্ষ টাকা চায় অপহরণকারীরা। মুক্তিপণের পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয় পুলিশকে জানালে শিশুকে খুন করা হবে। কিন্তু পরিবার গোটা বিষয়টি গলসি থানায় জানায়।

গলসি থানার পুলিশ তদন্তে নেমে মোবাইল ফোনের সূত্র ধরে এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সাতসকালে ডিভিসির সেচ খালের জল থেকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার হয় সন্দীপ দলুইয়ের নিথর দেহ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরও পড়ুন-বিশ্বভারতীকাণ্ডে ৪ সদস্যের কমিটি গড়ে স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টের

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...