Tuesday, March 3, 2026

মিলল শর্বরী দত্তের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, কী রয়েছে তাতে?

Date:

Share post:

মস্তিষ্কে রক্তক্ষরণেই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের মৃত্যু হয়েছে- ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনই উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, সেরিব্রাল স্ট্রোক ও ইন্টার্নাল হেমারেজের কারণেই মৃত্যু বলে উল্লেখ করা হয়েছে প্রাথমিক রিপোর্টে। রিপোর্টে খুনের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে সূত্রের খবর।

তবে ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছে, যখন ময়নাতদন্ত করা হয়েছে তার থেকে ৩৬ ঘণ্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার রাতে তাঁর দেহ শৌচাগার থেকে উদ্ধার হলেও ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তাঁর মৃত্যু হয়েছে বুধবার রাতে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ, ব্রড স্ট্রিটের বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের দেহ। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে খাওয়ার সময় তাঁর সঙ্গে শেষবারের মতো অন্যান্যদের দেখা হয়। তাঁকে ফোনে পাওয়া যাচ্ছিল না বলেও পরিবারের সদস্যদের দাবি। তবে তাঁর তেমন কোনও অসুস্থতা ছিল না। কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়। তদন্তে নামে কড়েয়া থানার পুলিশ।

পারিবারিক বন্ধুদের থেকে বারবারই ছেলের সঙ্গে শর্বরী দত্তের বিবাদের কথা উঠে আসছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেও কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। তা হল, প্রায় ২৪ ঘণ্টা মায়ের কোনও খোঁজ না পেলেও কেন ছেলে বাড়ির একতলায় এসে তাঁর খোঁজ করেনি। তিনি যে হরমোনের ওষুধ খেতেন, সেই ওষুধ বেশি পরিমাণে খাওয়ার কারণেই তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে কি না এইসব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। শুক্রবার সন্ধেয় কেওড়াতলা মহাশ্মশানে শর্বরী দত্তের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে।

আরও পড়ুন-CID-এর ডাকে ভবানী ভবনে প্রাক্তন আইপিএস-বিজেপি নেত্রী ভারতী ঘোষ

 

spot_img

Related articles

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...

নাম নেই চূড়ান্ত SIR তালিকায়! আতঙ্কে জলপাইগুড়িতে আত্মঘাতী মোমো বিক্রেতা 

উৎসবের সকালে শোকের ছায়া জলপাইগুড়িতে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকায় দেশছাড়া হওয়ার আতঙ্কে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ।...

ইরানের ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি: যুদ্ধ থামাতে আর্জি ৮ দেশকে

প্রায় ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাণ হাতে নিয়ে ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) থাকতে হয়েছে...