Thursday, May 14, 2026

অঙ্কিতা বা রিয়া না, সময় কাটানোর জন্য সুশান্তের পছন্দ ছিল অন্য কেউ

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর তাঁর বান্ধবী হিসেবে উঠে এসেছে একাধিক অভিনেত্রীর নাম। সেই তালিকায় রয়েছেন সারা আলি খান, অঙ্কিতা লোখান্ডে রিয়া চক্রবর্তী। তবে এদের মধ্যে কারোর সঙ্গে নয়, অভিনেতা সময় কাটাতে চেয়েছিলাম অন্য আরেক অভিনেত্রীর সঙ্গে। ছাড়তে চেয়েছিল ধূমপান। বন্ধু মহেশ এবং দিদি প্রিয়াঙ্কার সঙ্গে সময় কাটাতেও চেয়েছিলেন।

বছর দুয়েক আগে লেখা এক নোটে নিজের ইচ্ছের কথা রেখেছিলেন সুশান্ত সিং রাজপুত। সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের ২৭ এপ্রিল ওই ‘ডেইলি চার্ট’ তৈরি করেছিলেন সুশান্ত। তাতে প্রথমেই লেখা ছিল রাত আড়াইটের সময় ঘুম থেকে উঠবেন তিনি। খাবেন ‘সুপারম্যান’ চা এবং এর পরেই বেদমন্ত্র জপের পর স্নান করবেন। ওই নোটের ৮ নম্বরে লেখা ছিল, ‘কৃতির সঙ্গে সময় কাটাব’। তাতে লাল টিক করা। এরপরই প্রশ্ন উঠছে, শুধুই কি বন্ধুত্ব? না কি দুজনের মধ্যে সম্পর্ক ছিল?

আরও পড়ুন- বিজেপি কর্মীদের খুন করতেই বাংলায় জঙ্গিদের রমরমা! বিস্ফোরক দিলীপ

কোন কোন কাজ বাকি আছে তা লিপিবদ্ধ করেছিলেন ওই নোটে। যার মধ্যে রয়েছে, ‘কেদারনাথ’ স্ক্রিপ্ট পড়ার কথাও থেকে ধূমপান ছেড়ে দেওয়ার বিষয়ও। অনেকের মতে, তবে কি দু বছর আগেই ধূমপান ছেড়ে দিতে চেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত? তবে সুশান্তের পছন্দের তালিকার মধ্যে চর্চার প্রথম সারিতে রয়েছে কৃতির সঙ্গে সময় কাটাতে চাওয়ার বিষয়টি। ‘রাবতা ‘ ছবির শুটিং এর সময় থেকেই প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সেই বিষয়ে কেউ মুখ খোলেননি। সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী কৃতি। অভিনেতার অন্তিম যাত্রায় সঙ্গী হয়েছিলেন তিনি।

আরও পড়ুন- নতুন বিপদ ‘স্যানিটাইজার- পয়জনিং’, কলকাতায় মৃত্যু ২ জনের

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...