Wednesday, May 13, 2026

ম্যাচ জিতে ‘পালিয়ে যাওয়া’ রায়না-ভাজ্জিকে এক হাত নিলেন ধোনি

Date:

Share post:

মহেন্দ্র সিং ধোনির কাছের লোক বলে পরিচিত সুরেশ রায়না। কিন্তু আইপিএলে এসেও কোভিড পরিস্থিতির দোহাই দিয়ে দেশে ফিরে যাওয়ায় ধোনি যে ব্যাপক চটেছিলেন, সেটা এতদিনে সামনে এলো। চেন্নাই সুপার কিংস অধিনায়ক ধোনি তাঁর ক্ষোভের কথা রাখঢাখ না করেই জানিয়ে দিলেন। ১৩তম আইপিএলের প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতে ধোনির সাফ কথা, ক্রিকেটার হিসাবে আমরা সমালোচনা করেই খালাস। কিন্তু এই আইপিএল সফল করার জন্য দারুন ব্যবস্থা করেছে বোর্ড। এগুলি অনেকগুলি কারণের উপর দাঁড়িয়ে। বলব, যথেষ্ট আশাপ্রদ এই উদ্যোগ।

আইপিএলের প্রথম ম্যাচে শনিবার চেন্নাই হারায় মুম্বইকে। ২০১৮ সাল থেকে একটি ম্যাচও মুম্বইয়ের বিরুদ্ধে জেতেনি চেন্নাই। মুম্বই জিতেছে ৫টি ম্যাচ। প্রথম ম্যাচে জেতার পর ধোনি সুরেশ রায়না আর হরভজনকে ঘুরিয়ে এক হাত নেন। বললেন, আইসিসি অ্যাকাডেমিতে প্র‍্যাক্টিশ করা একটা দারুন অভিজ্ঞতা। টুর্নামেন্টে খেলতে গেলে এই প্র‍্যাক্টিশ বাধ্যতামূলক। এর সব কৃতিত্ব আয়োজকদের।

সুরেশ রায়না আইপিএল ছেড়ে দেশে ফেরার ব্যাপারে পরিবারের দুজনের মৃত্যুর কারণকে যুক্তি হিসাবে খাড়া করলেও পিছনে ছিল অন্য কারণ। আসলে সিএসকে দলের ১৩জন কোভিড পজিটিভ হওয়ার পরেই ভীত সুরেশ দেশে ফেরেন। অন্যদিকে হরভজন দেশে ফিরে বলেছিলেন, খেলোয়াড়দের নিরাপত্তা সুনিশ্চিত করলে তবেই টুর্নামেন্টে খেলব। খেলোয়াড় এবং ২০০-৩০০ দর্শক সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার পরেই খেলার প্রশ্ন আসে।

অধিনায়ক ধোনি পরিস্থিতি সামাল দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে। শুধু তিনি যে দলকে অটুট রেখেছেন তাই নয়, রায়না শেষ ১০ বছর চেন্নাইতে তিন নম্বর পজিশনে খেলেছেন। সেই জায়গায় বিকল্প এনে রায়নাকে উচিত শিক্ষা দিয়েছেন। ম্যাচ জিতে প্রমাণ করেছেন, রায়না না থাকলেও জেতা সম্ভব। কেউই অপরিহার্য নয়।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...