Friday, May 15, 2026

কৃষি বিলের বিরোধিতায় বিক্ষোভ কৃষকদের, ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার পুলিশের

Date:

Share post:

কৃষি বিল নিয়ে সরগরম পরিস্থিতি সংসদের ভিতরে এবং বাইরে। এই বিলের বিরোধিতা করে রবিবার সকাল থেকে রাস্তায় নামেন কৃষকরা। এদিন হরিয়ানার শীর্ষা রোডে পথ অবরোধ করেন কৃষকরা। ৯ নম্বর জাতীয় সড়ক সহ দিল্লি হরিয়ানার একাধিক রাস্তায় বিক্ষোভ দেখান কৃষকরা। ভারতীয় কিষাণ ইউনিয়ন সহ ১৭টি কৃষক সংগঠন এই বিক্ষোভে সামিল হয়েছে।

অন্যদিকে এদিন এই বিলের বিরোধিতা করে আন্দোলনে নামে যুব কংগ্রেস। দিল্লি, হরিয়ানায় বিক্ষোভ দেখায় তারা। হরিয়ানার অম্বলায় আন্দোলনকারীদের লক্ষ্য করে জল কামান ছোঁড়ে পুলিশ। আন্দোলনকারীদের বক্তব্য, নতুন কৃষি বিল কেন্দ্রের জন বিরোধী নীতির প্রতিফলন। ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানার প্রধান গুরনাম সিং চারুনি জানিয়েছেন, রাজ্যের প্রায় একশোটি জায়গায় এই বিলের বিরোধিতা করে পথে নেমেছেন কৃষকরা। তাঁর প্রশ্ন, গত বছর হাজারের বেশি কৃষক আত্মহত্যা করেছেন, সরকার কি চায় আরও কৃষক আত্মহত্যা করুক?

রবিবার রাজ্যসভায় কৃষি বিল পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এই বিলের বিরুদ্ধে সরব হন বিরোধীরা। বিরোধীদের প্রশ্ন, কেন বিল পাশ নিয়ে এত তাড়াহুড়ো সরকারের? অকালি দলের নরেশ গুজরাল দাবি করেন, বিলগুলি সিলেক্ট কমিটিতে আলোচনার জন্য পাঠানো হোক। কংগ্রেসের তরফেও এই কৃষকবিরোধী ও কর্পোরেটদের খুশি করার বিলের তীব্র বিরোধিতা করা হয়েছে। বিতর্কের মধ্যেই ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এদিন বিলের বিরোধিতা করে রুল বুক ছিঁড়ে ফেলেন তৃণমূল দলনেতা সাংসদ ডেরেক ও ব্রায়েন। উত্তপ্ত পরিস্থিতিতে কিছুক্ষণের জন্য সভা মুলতবি রাখেন স্পিকার। পরে সভা শুরু হলে ধ্বনি ভোটে পাশ হয় দুটি বিল।

আরও পড়ুন- কালো দিন! হেরে যাবে জেনে বিজেপি গোপন ব্যালটে গেল না, বিস্ফোরক ডেরেক

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...