Thursday, April 23, 2026

প্রকৃতির খেলা! বিসর্জন শেষে আকাশে এবার ‘ব্লু মুন’

Date:

Share post:

বিশ্ব জুড়ে চলছে ভাইরাসের ত্রাস।ওলট পালট হয়ে গিয়েছে অনেক কিছুই। তবে প্রকৃতি তার আপন খেলায় মত্ত। গ্রহণ থেকে ধূমকেতুর দেখা মিলেছে আকাশে। এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ‘ব্লু মুন’- এর দেখা যাবে। দশমী শেষেই ভারতের আকাশ থেকে দেখা যাবে এই ‘ব্লু মুন’।

তবে এই ‘ব্লু মুন’ সচরাচর দেখা যায় না। সারা বিশ্বের পাশাপাশি মহাজাগতিক এই দৃশ্যের সাক্ষী থাকবে ভারতও। কেমন দেখতে হবে এই ব্লু মুন! তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। ব্লু মুন মানে চাঁদকে কি নীল রংয়ের দেখতে হবে? প্রশ্ন নেটিজেনদের। কিন্তু, ‘ব্লু মুন’ মানে কোনওভাবেই নীল চাঁদ আদৌ দেখা যাবে না। তাহলে কী এই ‘ব্লু মুন’? আদতে ‘ব্লু মুন’ মানে পূর্ণচন্দ্র। আগামী ৩১ অক্টোবর এই পূর্ণচন্দ্র বা ‘ব্লু মুন’-এর দেখা মিলবে বলে জানা গিয়েছে।

হিন্দু মতে, চলতি বছর আশ্বিন মাস মল মাস। যার ফলে মহালয়ার ৩৫ দিন পর দুর্গাপুজো। একমাসে জোড়া অমাবস্যার কারণে মহালয়ার পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষ শুরু হয়নি। এবছর এক মাসের মধ্যে দুটো পূর্ণিমা এবং অমাবস্যা পড়েছে। পঞ্জিকা অনুযায়ী, আগামী মাসের দ্বিতীয় পূর্ণিমায় পূর্ণচন্দ্র দেখা যাবে। যার নাম ব্লু মুন। ২০০১ সালে এই ঘটনা শেষ ঘটেছিল। তার আগে ১৯৮২ সালে। আবার এই ঘটনা ঘটবে ২০৩৯ সালে।

আরও পড়ুন- আল কায়েদা জঙ্গিদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সংখ্যা কতজনের?

Related articles

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...

‘আমি কি সন্ত্রাসবাদী?’ বাহিনীর তল্লাশিতে ক্ষুব্ধ বাইরন ভোট না দিয়েই ফিরলেন বুথ থেকে

নিজের পাড়ার বুথে ভোট দিতে গিয়েও শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ না করেই ফিরে এলেন সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক...

‘নিজে বাঁচুন, অন্যকেও বাঁচান’, প্রথম দফার ভোটের শেষে জৈন মন্দিরে সম্প্রীতির বার্তা মমতার

বিক্ষিপ্ত কিছু অশান্তি বাদ দিলে মোটের ওপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। আর...