Monday, April 6, 2026

বিধি মেনে প্রায় ৬ মাস পরে খুলল তাজমহল, আগ্রা ফোর্ট

Date:

Share post:

বিধি মেনে আনলক ৪-এ খুলে দেওয়া হল বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আগ্রার তাজমহল। একই সঙ্গে সোমবার থেকে খুলে গেল আগ্রা ফোর্টও।

মারণ ভাইরাস সংক্রমণ এবং লকডাউনের জেরে প্রায় ছয় মাস বন্ধ ছিল তাজমহল ও আগ্রা ফোর্টও। সংক্রমণ রুখতে গত ১৭ মার্চ থেকে বন্ধ ছিল এই দুই ঐতিহাসিক স্থান। তবে,  তাজমহল বা আগ্রা ফোর্টে ঢুকতে মানতে হবে একগুচ্ছ নিয়ম। কেন্দ্রের কোভিড গাইডলাইন মেনে প্রবেশাধিকার পাওয়া যাবে।

• শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে

• স্যানিটাইজার দিতে হাত ধোয়া বাধ্যতামূলক

• পর্যটকদের অবশ্যই মাস্ক পরতে হবে

• তাজমহল বা আগ্রা ফোর্টে ঢোকার জন্য টিকিট কাটতে হবে অনলাইনে।

প্রায় ৬ মাস পর ফের পর্যটক আসায় আশার আলো দেখছেন সেখানকার ব্যবসায়ীরা। আগ্রায় কনটেনমেন্ট ও বাফার জোনে সংক্রমণ বাড়তে থাকায় তাজমহল বন্ধ রাখা হয়। আগ্রায় বেশিরভাগ পর্যটকই আসেন দিল্লি হয়ে। আর সেই সময় দিল্লিতেও করোনা সংক্রমণ বাড়তে থাকে। সেই কারণে আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে এই জায়গাগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ২৫ মার্চ থেকে সব হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকায় আর্থিক সমস্যায় পড়েন পর্যটন ব্যবসায়ীরা। রুজিতে টান পড়ে গাইড, ফটোগ্রাফার, ট্যাক্সি ড্রাইভারদেরও। অবশেষে ছমাস পর এই দুই ঐতিহাসিক স্থান খুলে যাওয়ায় খুশি স্থানীয় ব্যবসায়ী মহল।

আরও পড়ুন-BSF-এর বিশেষ বিমানে ধৃত ৬ জঙ্গিকে আজ দিল্লি নিয়ে যাচ্ছে NIA

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...