Sunday, May 31, 2026

মমতা বললেন এভাবে থামানো যাবে না, অভিষেকের তোপ, গণতন্ত্রের হত্যাকারী

Date:

Share post:

কৃষি বিল নিয়ে উত্তাল রাজ্যসভা, রাজনৈতিক মহল। তৃণমূলের দুই সাংসদ সহ ৮ সাংসদের সাসপেনশনের ক্ষুব্ধ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে যুব তৃণমূল সভাপতি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেছেন, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।

ঘটনার পরেই ট্যুইটে মুখ্যমন্ত্রী তোপ দাগেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে আজ ৮ সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। এটা শুধু যে দুর্ভাগ্যজনক ঘটনা তাই নয়, কেন্দ্রীয় সরকার আসলে দেশজুড়ে স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে। গণতন্ত্রের কোনও রীতিনীতি এরা মানে না। কিন্তু এভাবে আমাদের দমিয়ে রাখা যাবে না। যেভাবে রবিবার সংসদের মধ্যে বিরোধী কণ্ঠস্বরের টুঁটি টিপে ধরেছে কেন্দ্রীয় সরকার, তা ‘তানাশাহি’ ছাড়া আর অন্য কিছু নয়। সাধারণ মানুষের কণ্ঠস্বর সংসদ থেকে রাস্তায় ছড়িয়ে পড়বে। মানুষ এই অন্যায় মেনে নেবে না।

ট্যুইটারে সরব সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, সংসদীয় ব্যবস্থা এবং রীতিনীতিকে খুন করছে নরেন্দ্র মোদি সরকার। বিল পাশ করাতে গিয়ে সংসদীয় নিয়ম কানুনের দফারফা করা হয়েছে। সাংসদদের ভোটের অধিকারও কেড়ে নিয়েছে এই সরকার। এক কথায় গণতন্ত্রের হত্যাকারী এই বিজেপি সরকার। বিজেপি কিলড ডেমোক্রেসি।

আর এই ঘটনা সে কথাই প্রমাণ করছে।

আরও পড়ুন-8 সাংসদের সাসপেন্ডের জেরে দফায় দফায় মুলতুবি রাজ্যসভার অধিবেশন

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...