Wednesday, June 3, 2026

ভোট নিয়ে আজ নাড্ডার সঙ্গে রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক

Date:

Share post:

বঙ্গ-বিজেপিকে আগেই ভোটের সুর এবং টার্গেট বেঁধে দিয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সেই টার্গেট কতখানি পূরণ হয়েছে তা জানতে বঙ্গ-নেতাদের সঙ্গে আজ থেকে দু’দিনের বৈঠক বিজেপি’র সর্বভারতীয় সভাপতির৷ জানা গিয়েছে আজ রাজ্য নেতাদের কাছে নাড্ডা জানতে চাইবেন , ভোটের মুখে দল কতটা এগিয়েছে, কীভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ এসব কিছু খতিয়ে দেখতেই সোমবার থেকে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দু’দিনের বৈঠকে বসছেন বাংলার নেতারা। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গেই বৈঠক হবে। নির্বাচন প্রস্তুতি এবং সাংগঠনিক পরিস্থিতি নিয়েই আলোচনা হবে।” সম্প্রতি রাজ্যের একাধিক ইস্যু নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে সপ্তাহব্যাপী বৈঠকে বসেছিলেন কেন্দ্রের নেতারা। দলের অন্দরের খবর, বৈঠকে গৃহীত কিছু সিদ্ধান্তের সফল প্রয়োগ আদৌ হয়েছে কি না, কিংবা হলেও তার প্রভাব কী, তা নিয়ে আলোচনা হতে পারে দু’দিনের এই বৈঠকে।

এদিকে ফের জল্পনা চলছে, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যস্তরে কিছু সাংগঠনিক রদবদল নিয়েও। সূত্রের খবর, রাজ্যের প্রত্যেক বিধানসভা সংক্রান্ত দলীয় রিপোর্ট দু’দিনের বৈঠকে খতিয়ে দেখতে পারেন দলের কেন্দ্রীয় নেতারা। রাজ্যের বিধানসভা ভোটের নির্বাচনী প্রচার নিয়েও চূড়ান্ত কৌশল গ্রহণ করাও হতে পারে৷ সামান্য রদবদলও হতে পারে রাজ্য কমিটি৷

আরও পড়ুন-রাজ্যকে কাঠগড়ায় তুলে সংসদে সরব লকেট

Related articles

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...