Thursday, February 12, 2026

একদিনের অনশন শুরু করলেন ‘মর্মাহত’ ডেপুটি চেয়ারম্যান

Date:

Share post:

রাজ্যসভায় কৃষি বিল পেশ হওয়ার পর বিরোধী দলের কিছু সাংসদ তাঁর সঙ্গে যে অভব্য আচরণ করেছেন, তাতে তিনি গভীরভাবে মর্মাহত। এই ঘটনা সংসদ তথা ডেপুটি চেয়ারম্যানের পদমর্যাদাকে কলুষিত করার সামিল। রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠিতে একথা জানিয়ে বিরোধীদের আচরণের প্রতিবাদে আজ একদিনের অনশনে বসলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং।

মঙ্গলবার সকালে রাজ্যসভার অধিবেশন শুরুর পর ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নিজে লনে গিয়ে ধরনারত আট বিরোধী সাংসদের সঙ্গে দেখা করে তাঁদের চা পরিবেশন করেন। কিন্তু তাঁর হাত থেকে চা খেতে আপত্তি জানান সাসপেন্ড হয়ে ধরনা চালানো সাংসদরা। এরপরই জানা যায় হরিবংশ নিজেই বিক্ষোভকারী সাংসদদের আচরণের প্রতিবাদে একদিনের প্রতীকী অনশন শুরু করছেন। হরিবংশের অনশন চলবে কাল পর্যন্ত। এই বিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে কিছু সদস্যের হিংসাত্মক আচরণের প্রতিবাদে ডেপুটি চেয়ারম্যানকে অনশনে বসতে হচ্ছে। ভেঙ্কাইয়া জানান, ডেপুটি চেয়ারম্যান তাঁকে চিঠিতে লিখেছেন, যেভাবে মাইক ভেঙে, রুলবুক ছুঁড়ে, তাণ্ডব চালিয়ে তাঁকে বাধা দেওয়া হয়েছে, সেই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত। কিছু সদস্যের এই আচরণে তিনি হতাশ ও মানসিক চাপে রয়েছেন। এজন্য দুদিন ঘুমোতেও পারেননি। সংসদে সাংবিধানিক চেয়ারকে অসম্মানের প্রতিবাদে তাই তিনি একদিনের অনশন শুরু করেছেন।

আরও পড়ুন-প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব ভেন্টিলেটরে, অবস্থা আশঙ্কাজনক

spot_img

Related articles

ভারত-সিঙ্গাপুর বাণিজ্যে আর্থিক সহযোগিতা মজবুত করতে সিঙ্গাপুরে CII প্রতিনিধি দল

ভারত-সিঙ্গাপুর অর্থনৈতিক সম্পর্ক ও পারস্পরিক বিনিয়োগ সিঙ্গাপুর সফরে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (The Confederation of Indian Industry) প্রতিনিধি...

চাপ বাড়ল গম্ভীরের উপর, নিজের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে মনের কথা বললেন রোহিত

টি-টোয়েন্টি (T-20 World cup) আর টেস্ট ক্রিকেটকে (Test cricket match) বিদায় জানিয়েছেন আগেই। হাতে আছে একগুচ্ছ আইপিএল (IPL)...

মহারাষ্ট্রে বাংলা বলার ‘অপরাধে’ খুন হওয়া সুখেনের পুরুলিয়ার বাড়ি যাচ্ছেন অভিষেক

বাংলায় কথা বলার অপরাধে মহারাষ্ট্রের পুনেতে খুন হয়েছেন পুরুলিয়ার সুখেন মাহাত। প্রতিবাদে গর্জে উঠেছে বাংলার শাসকদল। তীব্র নিন্দা...

পুলিশের গাড়িতে পিষে মৃত্যু ভারতীয় পড়ুয়ার! পরিবারকে ২৬২ কোটি টাকা মার্কিন প্রশাসনের

আমেরিকার সিয়াটলে পুলিশের গাড়ির ধাক্কায় (Indian Student Death in Seattle) মর্মান্তিক মৃত্যু হয়েছিল ভারতীয় ছাত্রী জাহ্নবী কাণ্ডুলার (২৩)।...