Thursday, May 14, 2026

Breaking: গরুপাচার কান্ডে রাজ্যে তদন্তে নামল সিবিআই

Date:

Share post:

গরুপাচারচক্র ধরতে এবার সিবিআই তদন্ত।
মূল মামলা অন্য রাজ্যে দায়ের হয়েছে।
কিন্তু সূত্রের খবর, সেই তদন্তের সূত্রে বাংলায় অভিযানে নামছে সিবিআই।
একাধিক টিম তৈরি হয়েছে।

অভিযোগ, বিপুল টাকার বিনিময়ে ভারত থেকে গরু পাচার হয় বাংলাদেশে। এই চক্রকে যুগে যুগে মদত দিয়েছে রাজনীতি এবং পুলিশের একটি মহল। এখন বাংলার বিধানসভা ভোটের মুখে এই গরুপাচার ইস্যুতে তদন্তে ঝড় তুলতে চাইছে কেন্দ্র। এবিষয়ে নিশ্চিত করে এখনও সিবিআই কিছু বলেনি। তবে সূত্রের খবর, ভিনরাজ্যের একটি “লিঙ্ক”-কে ধরে বাংলা পর্যন্ত পৌঁছতে চাইছে সিবিআই তদন্তকারীরা। ভোটের মুখে হঠাৎ এই ইস্যু সামনে আসা নিয়েও জল্পনা চলছে। মূলত হিন্দুভোটের মেরুকরণের সম্ভাবনা থাকছে এই বিষয়টিতে। সিবিআই টিম বেশ কয়েকটি জায়গায় যাবে। এনিয়ে জল্পনাও তৈরি হচ্ছে। তবে কোনো মহল থেকেই কোনো ‘কনফার্মেশন’ এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন-করোনা যোদ্ধা দেবদত্তার রায়ের স্মরণে সমৃদ্ধ চন্দননগরের আর্কাইভ

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...