Wednesday, June 24, 2026

হাজার একরে দেশের বৃহত্তম ফিল্ম সিটি নয়ডায়, ঘোষণা যোগীর

Date:

Share post:

দেশের বৃহত্তম ফিল্ম সিটি হতে চলেছে উত্তরপ্রদেশের নয়ডা বা গৌতম বুদ্ধ নগরে। এজন্য যমুনা এক্সপ্রেসওয়ে ইনডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অথরিটির মাধ্যমে নয়ডার ১০০০ একর জমি চিহ্নিত করেছে যোগী আদিত্যনাথ সরকার। মুম্বই ও দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রিকে চ্যালেঞ্জ করে এবার উত্তর ভারতে যমুনা এক্সপ্রেসওয়ের ধারে গড়ে উঠবে দেশের বৃহত্তম ফিল্ম সিটি। জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ফিল্ম সিটির বিষয়ে দেশের কয়েকজন নামী চলচ্চিত্র নির্মাতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন যোগী। ওই বৈঠকের পর তিনি বলেন, গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে এই ফিল্ম সিটি তৈরি হয়ে গেলে তা হবে মেলবন্ধনের এক প্রতীক। এই নিয়ে বেশ কয়েকটি টুইট করেন যোগী। তিনি বলেন, সেই পুরাণের যুগ থেকেই উত্তরপ্রদেশ হল ভারতীয় সংস্কৃতির পীঠস্থান। শ্রীরাম থেকে শ্রীকৃষ্ণ এখানেই জন্মেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনেও উত্তরপ্রদেশের বিশেষ অবদান রয়েছে। ২৪ কোটি মানুষের এই রাজ্যের সীমানার সঙ্গে যুক্ত বিহার, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখণ্ড ও দিল্লি। তাই ফিল্ম সিটির জন্য আদর্শ জায়গা হবে উত্তরপ্রদেশই।

আরও পড়ুন-সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ করোনা বৈঠক মোদির

Related articles

কেন্দ্রের থেকে গত ৫ বছরে বাংলার পাওনা টাকার শ্বেতপত্র প্রকাশ করুক রাজ্য: দাবি তৃণমূল বিধায়কের

২০২১ থেকে ২০২৬- এই পাঁচ বছরে কেন্দ্রের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কত টাকা বকেয়া ছিল তা শ্বেতপত্র প্রকাশ...

কেন ওয়াকআউট করেননি? সাফ জবাবে কানাইয়ালালকে ধুয়ে দিলেন কুণাল

সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয়েছে রাজ্য বাজেট। মঙ্গলবার রাজ্যপালের ভাষণের উপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বৈভবের জন্য ভিন্ন সাজঘর! ভাইয়ের ব্যাটে তাণ্ডব: ক্রিকেটে নতুন সূর্যবংশী অধ্যায়

ভারতীয় ক্রিকেটে এখন সবচেয়ে আলোচিত নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় টি২০ দলের দরজায়...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ের ঘটনায় আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...