Tuesday, May 12, 2026

দমদমে গেরুয়া পার্টি অফিস সবুজ করে দিলেন বিদ্রোহী আদি বিজেপি কর্মীরাই

Date:

Share post:

বঙ্গ বিজেপির “পোস্টার বয়” প্রয়াত তপন শিকদারের আমল থেকেই দমদম বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেই দমদমেই এবার গেরুয়া শিবিরে চরম গোষ্ঠীদ্বন্দ্ব। মূলত, আদি আর নব্য বিজেপির অন্তর্কলহে জেরবার দমদমের গেরুয়া শিবির।

দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এবার সরব হলেন দমদমের বিজেপি কর্মীদের একাংশ। তাঁদের অভিযোগ, দলীয় পদ অর্থের বিনিময়ে অন্য দল থেকে আসা লোকদের তুলে দিচ্ছে বর্তমান নেতৃত্ব। পুরনো কর্মীদের বঞ্চনা করে অর্থের জন্য জেলা সভাপতি কিশোর কর অন্য দল থেকে আগতদের রাতের অন্ধকারে পদে বসাচ্ছেন। এরই প্রতিবাদে আজ, বুধবার দমদমের ছাতাকলে দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয় পুরনো বিজেপি কর্মীরা। এমনকি দলীয় পোস্টার ও ফ্ল্যাগ খুলে ফেলে দেন তাঁরা। গেরুয়া পদ্মকে সবুজ করে দেন তাঁরা। শুধু তাই নয়, ১৯৯২ সাল থেকে দমদম ছাতাকলে অবস্থিত বিজেপির পার্টি অফিসের গেরুয়া রঙের পরিবর্তে সবুজ করে দেওয়া হয়।

আদি বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, অটলবিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, তপন শিকদারদের দেখে বিজেপি করতেন তাঁরা। কিন্তু বর্তমান বিজেপি অর্থের বিজেপি হয়ে গেছে। তাই এই প্রতিবাদ।

আরও পড়ুন-নবান্ন অভিযান, বিডিও অফিস ঘেরাও সহ পুজোর মাসে একাধিক কর্মসূচি বিজেপির

Related articles

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...