Wednesday, June 3, 2026

দেবানন্দ হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ পুলিশের

Date:

Share post:

দেবানন্দ মণ্ডল হত্যাকাণ্ডে অভিযুক্তদের আরও ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল বারাসত আদালত। ঘটনায় মূল অভিযুক্ত গৌতম দে, দেবানন্দের স্ত্রী বৃহস্পতি, ছেলে সৌমেনের পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল। বুধবার গৌতমের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর দত্তপুকুর থানার বেরো নারায়ণপুরে দেবানন্দ মণ্ডলকে গলা কেটে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, মদের আসরে বোতল বা ধারালো অস্ত্র দিয়েই খুন করা হয় দেবানন্দকে। এই খুনের তদন্ত শুরু করে বারাসত জেলা পুলিশ। জানা যায়, নিহতের স্ত্রী বৃহস্পতি মণ্ডল এবং দেবানন্দের প্রাক্তন সহকর্মী গৌতম দে- র মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পথের কাঁটা দেবানন্দকে সরাতে খুনের ষড়যন্ত্র করে দুজনে। মা এবং তাঁর প্রেমিককে সাহায্য করতে এগিয়ে আসে কলেজ পড়ুয়া সৌমেন মণ্ডল। বারাসত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সৌমেন, বৃহস্পতি এবং তাঁর প্রেমিক গৌতম দে’কে গ্রেফতার করে।

অভিযুক্তদের বারাসত আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। বুধবার সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। এদিনই ফের অভিযুক্তদের আদালতে তোলা হয়। তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বারাসত আদালত।

Related articles

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...

বিধানসভায় বেসুরোরা, ৫৮ বিধায়কের সাক্ষর করা চিঠি স্পিকারকে, বিধানসভায় জনা ৩৫ বিধায়ক

তৃণমূল কংগ্রেসে (TMC) ভাঙন। বিগত কয়েকদিন ধরে জল্পনা ছিল তুঙ্গে। বুধবার তার স্পষ্ট চিত্র দেখা গেল বিধানসভায়। বুধবার...