Sunday, April 26, 2026

কৃষি বিলের বিরুদ্ধে রক্ত দিয়ে রাজপথে আন্দোলনে নামতে চলেছে কৃষকরা

Date:

Share post:

কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে গর্জে উঠলো এ রাজ্যের কৃষকরা। কেন্দ্রের এই বিলকে “কালা কানুন” আখ্যা দিয়ে এবার কলকাতার রাজপথে বিক্ষোভ-আন্দোলনে নামতে চলেছে তৃণমূলের কিষান ক্ষেতমজুর সংগঠন। আগামীকাল, শুক্রবার ধর্মতলা চত্বরে সারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এই কর্মসূচিতে যোগ দেবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি তথা তৃণমূল বিধায়ক বেচারাম মান্না। সেখানে হাজির থাকবেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

এদিন বেচারাম মান্না জানান, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে গায়ের জোরে সংসদে কৃষক বিরোধী বিল পাস করিয়েছে। কেন্দ্রের এই কৃষক বিরোধী বিলের বিরুদ্ধে এ রাজ্যের কৃষকরা গর্জে উঠবে। শহরের বুকে রক্ত দিয়ে হবে সেই আন্দোলন। তাতেও যদি মোদির টনক না নড়ে, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন এ রাজ্যের গরিব কৃষকরা।

বেচারাম মান্নার দাবি, কেন্দ্রের এই বিলের ফলে লাভবান হবে আদানি-আম্বানিদের মতো শিল্পপতিরা। SEZ-এর প্রথম ধাপ হিসেবে “নয়া কালা কৃষি আইন” মানা হবে না। ইংরেজ আমলে নীল চাষিদের মতো অবস্থা হবে দেশের কৃষকদের। তারা না খেতে পেয়ে মরবে। আত্মহত্যার পথ বেছে নেবে।

কোনওভাবেই কেন্দ্রের এই বিল মেনে নেওয়া হবে না। বাংলার কৃষকদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষকদের অধিকার আদায়ের লড়াই চলবে বলেই জানালেন বেচারাম মান্না।

Related articles

হোয়াইট হাউসে বন্দুকবাজের হানা, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Donald Trump) সামনেই চলল গুলি, শনিবার রাতে হোয়াইট হাউসের (White House) নৈশভোজে বন্দুকবাজের হানা।...

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...