Thursday, May 14, 2026

উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় বিজেপি নেতা, বাড়ির সামনেই গুলি করে খুন

Date:

Share post:

ফের রক্তাক্ত ভূস্বর্গ। বুধবার সন্ধেয় কাশ্মীরের বুদগামের খাগ গ্রামে বাড়ির সামনেই গুলি করে এক বিজেপি নেতাকে জঙ্গিরা হত্যা করেছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বিজেপি নেতার নাম ভূপিন্দর সিং। তিনি খাগ এলাকার ব্লক ডেভলপমেন্ট কাউন্সিলর ছিলেন। এলাকায় সক্রিয় বিজেপি নেতা হিসেবেও পরিচিত ছিলেন তিনি।
বুধবার সন্ধেয়, ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের নিয়ে খাগ পুলিশ স্টেশনে গিয়েছিলেন ভূপিন্দর। অভিযোগ, কিছুক্ষণের মধ্যে তাঁদের সেখানে রেখে কাউকে কিছু না জানিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যান তিনি। রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কাছাকাছি পৌঁছতেই তাঁকে গুলিতে ঝাঁজরা করে দেয় জঙ্গিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কী কারণে ওই বিজেপি নেতা ওইদিন খাগ থানায় গিয়েছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
চলতি বছরে ভূস্বর্গে এধরণের একাধিক ঘটনা ঘটেছে। অভিযোগ, কাশ্মীরের বিজেপি নেতাদের পদত্যাগ করার জন্য ভয় দেখিয়ে পোস্টার সাঁটানো হয়েছিল। গত জুন মাসে, এইভাবেই বাড়ির সামনে আরেক বিজেপি নেতাকে গুলি করে খুন করে সন্দেহভাজন জঙ্গিরা। আক্রমণ করা হয়েছিল এক পঞ্চায়েত প্রধানকেও।

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...