Wednesday, May 13, 2026

লন্ডনের আদলে তিলোত্তমার বুকে এবার অভিনব ট্রাম লাইব্রেরি

Date:

Share post:

লন্ডনের আদলে এবারে তিলোত্তমার বুকে ঘুরবে অভিনব ট্রামের চাকা। কলকাতার বুকে এই প্রথম “ট্রাম লাইব্রেরি”। আধুনিকতা আর ঐতিহ্যের মোড়কে এই অভিনব ট্রাম লাইব্রেরির সূচনা হয়ে গেল ধর্মতলা ডিপোতে। কর্তৃপক্ষ জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমন উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। এই করোনা আবহের মধ্যে প্রতিটি কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় আজ ট্রাম লাইব্রেরি বাস্তবে রূপ পেল।

আধুনিক এই ট্রাম চলবে আপাতত ধর্মতলা থেকে শ্যামবাজার এবং শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত। আপাতত একটি ট্রামের সূচনা হলো। এরপর সেই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আধুনিক সাজের সম্পূর্ণ বাতানুকূল এই ট্রাম। যার মধ্যে রয়েছে ৩২টি আসন। এই করোনা আবহের মধ্যে সম্পূর্ণ সামাজিক দূরত্ববিধি ও স্বাস্থ্যবিধি মেনে ট্রাম চালানো হবে। এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিটা আসনেই যাত্রীদের বসার ব্যবস্থা করা হবে।

যাত্রীরা তাঁদের গন্তব্য পথে বিভিন্ন ধরনের বই পাবেন ট্রামের মধ্যে তৈরি করা লাইব্রেরিতে। বাচ্চাদের গল্পের বই থেকে শুরু করে বড়দের নোবেল, সেইসঙ্গে থাকবে বিভিন্ন ভাষার সংবাদপত্র। তবে ট্রাম লাইব্রেরিতে বিশেষ জোর দেওয়া হয়েছে চাকরি পরীক্ষার বইগুলির উপর। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার বই রাখা রয়েছে ট্রাম লাইব্রেরিতে।

আরও পড়ুন- উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় বিজেপি নেতা, বাড়ির সামনেই গুলি করে খুন

এছাড়াও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ইন্টারনেট পরিষেবার জন্য রাখা হয়েছে ফ্রি ওয়াই-ফাই ব্যবস্থা। ট্রাম তিলোত্তমা কলকাতার অন্যতম বৈশিষ্ট্য। যা আদি অনন্তকাল ধরে কলকাতা শহরের ঐতিহ্য বহন করে আসছে। এবার সেই গর্বের ট্রাম আরও অভিনব হল। আধুনিকতা আর ঐতিহ্যের মোড়কে তা এক অভিনব রূপ পেলো।

  1. আরও পড়ুন- ফিট থাকতে দিনে অন্তত আধঘণ্টা সময় দিন, ফিট ইন্ডিয়ার বর্ষপূর্তিতে বার্তা মোদির

Related articles

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...

২০ মে সারাদেশে বন্ধ থাকবে ওষুধের দোকান! ধর্মঘটের ডাক AIOCD-এর

২০ মে (বুধবার) দেশজুড়ে ওষুধ ধর্মঘটের ডাক দিল অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস (AIOCD)। এই ধর্মঘটে...

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...