Thursday, May 14, 2026

নজিরবিহীন! স্বামী-স্ত্রী একইসঙ্গে হলেন মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি

Date:

Share post:

সুপ্রিম কোর্টের কলেজিয়াম বুধবার মাদ্রাজ হাইকোর্টে ১০ জন বিচারপতির নামে ছাড়পত্র দিয়েছে৷

এই ১০ জনের মধ্যে এমন দু’জন আছেন যারা ব্যক্তিগত জীবনে স্বামী-স্ত্রী ৷ এক দম্পতি’র একই হাইকোর্টে বিচারপতি হওয়ার ঘটনা আগে কবে ঘটেছে, প্রবীণ আইনজ্ঞরাও তা মনে করতে পারছেন না৷

তিরুচি প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ মুরলি শঙ্কর কুপ্পুরাজু এবং মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের রেজিস্ট্রার (জুডিশিয়াল) থামিলসেলভি টি. ভালায়াপালায়াম ১৯৯৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন৷ তাঁদের বড় মেয়েও সম্প্রতি থাঞ্জাভুর বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস করেছেন। সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই দম্পতিকে একইসঙ্গে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে বসিয়ে দিলেন৷
কোয়েম্বাটুরের বাসিন্দা বিচারপতি কুপ্পুরাজু ১৯৯০ সালে সরকারি আইন কলেজ থেকে আইন পাস করে ১৯৯৫ সালে জেলা মুন্সেফ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে তামিলনাড়ু জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন।
ওদিকে, ইরোড জেলার পেরুন্ডুরাইয়ের বাসিন্দা ভালয়াপালায়াম পুদুচেরি থেকে আইনে স্নাতক হয়ে ১৯৯৫ সালে বিচারপতি কুপ্পুরাজু-র সাথে একই পদে যোগ দেন। এরপরই প্রেমপর্ব এবং 1996 সালে সংসার পাতেন। তারপর থেকেই দু’জনে তারা পেশাগত জীবনে প্রায় একসাথেই পথচলা শুরু করেন৷

ঘটনাচক্রে, এই দম্পতি একই সময়ে সহকারি জজ, জেলা জজ এবং তারপর মুখ্য জেলা জজ হন৷ যদিও তাদের কর্মস্থল ছিলো আলাদা৷
এবার এই দম্পতি একইসঙ্গে মাদ্রাজ হাইকোর্টে এজলাশে বসে বিচারপতির দায়িত্ব পালন করবেন৷
হয়তো বা কখনও ডিভিশন বেঞ্চে পাশাপাশি বসেই শুনবেন আইনজীবীদের সওয়াল৷

আরও পড়ুন- Big Breaking: গোয়া থেকে মুম্বই পৌঁছলেন দীপিকা, শনিবার হাজিরা এনসিবি দফতরে

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...