Tuesday, June 2, 2026

মুসলমান পরিবারের সন্তান দুর্গাপুজো নিয়ে মেতেছেন? মীরকে নিশানা মৌলবাদীদের

Date:

Share post:

নুসরাত জাহানের পরেই মীর আফসার আলি। এঁদের দুজনেই অভিনয় গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত। মিল ঠিক সেখানে নয়, কারণ হল, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে থেকেও মৌলবাদীদের হেনস্থার শিকার দুজনেই। আর এই কারণেই বোধহয় মীর আর নুসরতকে এক পংক্তিতে রাখতে হচ্ছে। ঘটনার সূত্রপাত সম্প্রতি একটি অ্যাড শুটের জন্য অসুর সেজেছিলেন মীর। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন তিনি। আর তারপরেই মৌলবাদীদের তির ছুটে আসে তাঁর থেকে।

বুধবার, বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মীর। জনপ্রিয় মীরের এই ছবি খুব সহজেই ভাইরাল হয়ে যায়। তা নজরে পড়ে মৌলবাদীদের। ছবির ক্যাপশনে মীর লিখেছিলেন “ধীরে ধীরে পুজোর মুডে ঢুকছে দেখো কে?” এই ক্যাপশনেই তেলেবেগুনে জ্বলে ওঠেন মৌলবাদীরা। একজন মুসলমান পরিবারের সন্তান দুর্গাপুজো নিয়ে মেতেছেন? এই প্রশ্ন তুলে শুরু হয় আক্রমণ। এমনকী তাঁর পরিবার নিয়েও নানা কুরুচিকর আক্রমণ করে মৌলবাদীরা।

আরও পড়ুন- কোভিড পরিস্থিতিতে সুরক্ষা সামগ্রী রফতানিতে বাংলাদেশের সাফল্য

মৌলবাদীদের এই আচরণের জবাবে কয়েক ঘণ্টার মধ্যে ফেজ টুপি পরা ছবিও পোস্ট করেন তিনি। সঙ্গে সম্প্রীতির বার্তা দিতে একটি কবিতাও লেখেন।

এই ঘটনায় অবশ্য অনেকেই মীরের পাশে দাঁড়িয়েছেন। মৌলবাদীদের কড়া ভাষায় জবাবও দিয়েছেন।
সাম্প্রতিককালে বারবার মৌলবাদীদের রোষের শিকার হয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। সংসদে শাখা, সিঁদুর পরে শপথ নেওয়া থেকে রথের রশিতে টান- একই হেনস্থার শিকার হতে হয় নুসরতকে।
ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এখানে নানা ধর্ম, নানা বর্ণ, নানা জাতি, নানা ভাষার মানুষের বাস। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই এদেশের ঐতিহ্য। তাহলে কেন এই অসহিষ্ণুতা? ধর্মের নামে বিভেদের এই খেলার ক্রীড়ানক আসলে কারা? সেটা এবার খুঁজে দেখার সময় এসেছে।

আরও পড়ুন- ২১ বার চেষ্টা করেও আধার কার্ড মেলেনি, মামলা হলো মোদির বিরুদ্ধে

Related articles

বাদুড়িয়ায় পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় (Baduria, North 24 Parganas)।সরকারি সামগ্রী বিক্রি...

আন্তর্জাতিক ষড়যন্ত্রে পহেলগাম-হামলা! ‘হামাস’ যোগের ইঙ্গিত NIA-র চার্জশিটে

পহেলগাম জঙ্গিহানার (Pahalgam Attack) তদন্তে এবার আন্তর্জাতিক যোগসূত্র খুঁজে পেল তদন্তকারী সংস্থা NIA (NIA Investigation)। তদন্তকারীদের অনুমান, এই...

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...