Thursday, February 12, 2026

ইমেলে প্রতারণার ফাঁদ, গ্রাহকদের সতর্ক করল এসবিআই

Date:

Share post:

বর্তমান সময়ে, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা। মানুষকে অনলাইন ব্যাঙ্কিংয়ের সুবিধা দেওয়ার পাশাপাশি, সেই অনলাইন ব্যাঙ্কিংকেই কাজে লাগিয়ে সাইবার ক্রাইমও বাড়ছে তরতরিয়ে। এতদিন ব্যাঙ্ক কর্মী পরিচয়ে ফোন করে চলত টাকা হাতানোর কাজ। ক্রমশ প্রচারের ফলে সেই ক্ষেত্রে কিছুটা সর্তকতা অবলম্বন করলেও নয়া পথের মাধ্যমে প্রতারকরা জালিয়াতি শুরু করেছে।

বৃহস্পতিবার স্টেট ব্যাঙ্কের তরফে একটি সতর্কতামূলক টুইট করা হয়। তাতে জানানো হয়, স্টেট ব্যাংকের নাম করে ফেক ইমেল পাঠানো হচ্ছে গ্রাহকদের। ব্যাঙ্ক কোনও ইমেল পাঠাচ্ছে না। ব্যাঙ্কের নাম দিয়ে কোনও ইমেল আসলে, সেটিকে খুলতে বারণ করা হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফে।

ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে এই ধরনের কোনো ইমেল এলে সেই বিষয়ে যেন রিপোর্ট করেন গ্রাহকরা। ট্যুইটে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে লিংক দিয়েছে এসবিআই। সেখানে অভিযোগ জানাতে নিজের রাজ্যের নাম, লগইন আইডি, মোবাইল নাম্বার ও ওটিপি দিতে হবে। অভিযোগ জানালে, ন্যাশনাল সাইবার সেলের তরফে এই বিষয়ে তদন্ত করা হবে।

আরও পড়ুন-ফের কম্পন অনুভূত লাদাখে, ঘনঘন ভূমিকম্প চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের

spot_img

Related articles

পুলিশের গাড়িতে পিষে মৃত্যু ভারতীয় পড়ুয়ার! পরিবারকে ২৬২ কোটি টাকা মার্কিন প্রশাসনের

আমেরিকার সিয়াটলে পুলিশের গাড়ির ধাক্কায় (Indian Student Death in Seattle) মর্মান্তিক মৃত্যু হয়েছিল ভারতীয় ছাত্রী জাহ্নবী কাণ্ডুলার (২৩)।...

লক্ষ্য আইপিএলের আগেই ফিট হওয়া, বিশেষ থেরাপি নিচ্ছেন পন্থ

চোটের জন্য টি২০ বিশ্বকাপে খেলতে পারেননি, আসন্ন আইপিএলে(IPL 2026) খেলতে মরিয়া ঋষভ পন্থ(Rishabh Pant)। দ্রুত সুস্থ হতে বিশেষ...

স্কুটার নাকি প্রেমিকা! ক্রেনে সওয়ারি সমেত শূন্যে স্কুটার ঝোলালো পুনের ট্রাফিক পুলিশ

নিয়ম ভেঙে নো পার্কিং (No parking) জোনে স্কুটার (Scooty) পার্ক করেছিলেন। পুলিশ যখন সেটা বাজেয়াপ্ত করতে আসে, তখনই...

আসলে রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে: ‘বন্দে মাতরম’ নির্দেশে গর্জে উঠলেন ব্রাত্য

বঙ্কিমচন্দ্রের গরিমা তুলে ধরতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে (Rabindranath Tagore) ছোট করে ফেলছে মোদি সরকার। কেন্দ্রের বিরুদ্ধে ‘বন্দে মাতরম’...