Thursday, May 14, 2026

লুডো খেলায় চিটিং করেছে বাবা, কোর্টে মামলা ঠুকল মেয়ে!

Date:

Share post:

কী কাণ্ড! লুডো খেলা নিয়ে অশান্তির জের গড়াল আদালত পর্যন্ত। লুডো খেলতে বসে চিটিং করেছে বাবা, ইচ্ছে করে তাকে হারিয়ে দিয়েছে এই অভিযোগে বাবার বিরুদ্ধে সটান আদালতে মামলা ঠুকে দিল মেয়ে। মধ্যপ্রদেশের ভোপালের ঘটনা। কাণ্ড দেখে হতবাক আদালতের কর্মীরাও। মেয়ে বাবার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে ভোপালের পারিবারিক আদালতে মামলা দায়ের করেছে। বলেছে, বাবার প্রতি তার অগাধ আস্থা ছিল। কিন্তু বাবা যেভাবে লুডো খেলার সময় তাকে ঠকিয়ে তার দান কেটে নেন, তার পর বাবার উপর বিশ্বাস টলে গেছে তার। এই ঘটনায় বাবার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছে বলে জানিয়েছে মেয়ে। ভোপাল ফ্যামিলি কোর্টের মহিলা কাউন্সিলর সরিতা জানান, লুডো খেলায় চিটিং করার জন্য বাবার শাস্তি চেয়েছে মেয়ে।

করোনা আবহে লকডাউন পর্বে ঘরবন্দি মানুষের কাছে কৌলীন্য ফিরে পেয়েছে লুডো খেলা। কিন্তু সেই লুডো খেলা নিয়েই পারিবারিক মনোমালিন্য আদালত পর্যন্ত গড়াবে কে জানত!

আরও পড়ুন : ট্রায়াল শেষ না করেই বেআইনিভাবে হাজার হাজার মানুষকে করোনার টিকা দিচ্ছে চিন!

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...