Saturday, June 6, 2026

যোগীর রাজ্যে ফিরে এলো ভয়াবহ নির্ভয়া-কাণ্ড

Date:

Share post:

ফিরে এলো নির্ভয়া কাণ্ডের ভয়াবহ স্মৃতি। এবার উত্তরপ্রদেশে চলন্ত বাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনা শুক্রবার রাতের। শনিবারের মিরুটের কাছে দিল্লি রোড থেকে তাঁকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত ১ মাসে ৩ বার বাসে ধর্ষণের শিকার হয়েছেন তরুণীরা। অভিযোগের তির বাস চালক, কন্ডাক্টরের দিকে। জানা গিয়েছে, আক্রান্ত তরুণী শুক্রবার বৈশালী থেকে বাসে ওঠেন। পুলিশ জানিয়েছে, বাসে ওঠার পর ওই তরুণীকে ঠান্ডা পানীয় খাওয়ানো হয়। অজ্ঞান হয়ে যান তিনি। রাতভর বাস চালক এবং কন্ডাক্টর তাকে ধর্ষণ করে। পুলিশ সূত্রে খবর, মিরুটের সার্ধনা শহরের বাসিন্দা ওই তরুণী। পুলিশ ওই তরুণীর বয়ান রেকর্ড করেছে। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মিরুট জেলা পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করা হয়েছে।

আরও পড়ুন: ভাইরাসের জেরে ক্ষতি হতে পারে হৃদযন্ত্র ও কিডনির, স্বাস্থ্যমন্ত্রীর কথায় নতুন আশঙ্কা

 

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...