Wednesday, May 13, 2026

স্ত্রীকে মারধরের ভিডিও ভাইরাল, বরখাস্ত আইপিএস অফিসার

Date:

Share post:

মাটিতে আছড়ে ফেলে স্ত্রীকে মারধর করছেন এক ব্যক্তি। জীবন বাঁচাতে চিৎকার করছেন স্ত্রী। খোদ পুলিশ কর্তার বাড়িতে এই চিত্র। ঘটনায় অভিযুক্ত মধ্যপ্রদেশ পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পুরুষোত্তম শর্মা। ভিডিও ভাইরাল হতে নড়েচড়ে বসে রাজ্য প্রশাসন। সোমবার তাঁকে বরখাস্ত করা হয়।

২০০৮ সালে নির্যাতনের অভিযোগ করেছিলেন স্ত্রী। বরখাস্ত হওয়ার পরেও নিজেকে নির্দোষ বলে দাবি করছেন পুরুষোত্তম। গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন সদ্য প্রাক্তন পুলিশ কর্তা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ৩২ বছরের বিবাহিত জীবন। তিনি যদি সত্যি হিংস্র স্বভাবের মানুষ হতেন তবে আগেই স্ত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ করতেন। এমনকী ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে ওঠা নির্বাচনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে গোপনে তোলা হয়েছে। আগে থেকে ক্যামেরা সেট করা হয়েছিল। ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক্তন ওই পুলিশ কর্তা পিছন দিক থেকে স্ত্রীকে জাপটে ধরেন। এরপর চিৎকার করতে থাকেন ওই মহিলা। হঠাৎই স্ত্রীকে আছে মাটিতে ফেলে দেন পুরুষোত্তম।  এরপর একের পর এক আঘাত করতে শুরু করেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আরও দুই ব্যক্তি।

পুরুষোত্তম শর্মার দাবি, এটা অপরাধ নয়। নিছক পারিবারিক বিরোধ। কিন্তু তাঁকে অপরাধের চেহারা দেওয়ার চেষ্টা করছে। ফাঁসানোর জন্য স্ত্রী ঘরে ক্যামেরা লাগিয়েছিলেন বলে দাবি তাঁর। তাঁর আরও বক্তব্য, ২০০৮ সালে স্ত্রী অভিযোগ করে থাকলে এখনও একই বাড়িতে থাকবেন কেন। তাঁর স্ত্রী সব রকম সুযোগ-সুবিধা ভোগ করছেন জানিয়েছেন পুরুষোত্তম। এমনকী তাঁর অর্থ খরচ করে বিদেশ ভ্রমণ করেছেন বলে দাবি প্রাক্তন পুলিশ কর্তার।

আরও পড়ুন:করণের নাম জড়ালে মাদক মামলায় মিলবে ছাড়! চাঞ্চল্যকর অভিযোগ ক্ষিতিজের

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...