Friday, May 15, 2026

যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন ৩ এমবিএ প্রোগ্রামের সূচনা অ্যাডামাসের

Date:

Share post:

অ্যাডামাস বিশ্ববিদ্যালয় চালু হলো ৩ বিষয়ের এমবিএ প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বিজনেস অ্যানালিটিকস, লজিস্টিকস এন্ড সাপ্লাই চেন, ফার্মাসিউটিক্যাল ম্যানেজমেন্ট এই ৩ বিষয়ে কোর্স চালু করা হয়েছে। তিনটি প্রোগ্রামই ২ বছরের। সংশ্লিষ্ট বিষয় নিয়ে পড়তে গেলে স্নাতক স্তরে ৫০ শতাংশ নম্বর পেতে হবে এবং ম্যাট বা ক্যাট বা জ্যাট উত্তীর্ণ হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন শিল্পোদ্যোগীদের সঙ্গে যৌথভাবে এই প্রোগ্রামগুলি চালু করা হয়েছে। বর্তমান সময়ের সঙ্গে সমন্বয় রেখে এই প্রোগ্রামগুলি চালু করা হয়েছে। সাপ্লাই চেনের ৮০ শতাংশ অসংগঠিত ক্ষেত্র। তা দ্রুত সংগঠিত ক্ষেত্র হিসেবে গড়ে উঠছে। এই নিয়ে নতুন প্রোগ্রাম চালু করলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে বলে মনে করছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে বিজনেস ইন্টেলিজেন্স এবং ডেটা অ্যানালিটিকসের বাজার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এসএএসের সঙ্গে যৌথভাবে বিজনেস অ্যানালিটিকস প্রোগ্রাম চালু করছে বিশ্ববিদ্যালয়।

মহামারি আবহে চাকরির ক্ষেত্রে স্বাস্থ্য নতুন দিক খুলে দিচ্ছে। বিশেষত ফার্মাসিউটিক্যাল ক্ষেত্র। এই পরিস্থিতি কথা মাথায় রেখে অ্যাডামাস বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যালে এমবিএ প্রোগ্রাম চালু করতে চলেছে। যা থেকে পড়ুয়ারা সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবে। পাশাপাশি ফার্মাসিউটিক্যাল বাজার সম্পর্কেও ধারণা তৈরি হবে তাদের।

এই বিষয়ে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান শমিত রায় বলেন, “বিশ্ববিদ্যালয় সব রকম ভাবে পড়ুয়াদের উন্নতি চায়। তাই ক্লাস রুমের বাইরে হাতে কলমে শিক্ষার উপর জোর দেয়। এই ভাবে বর্তমান সময়ের জন্য উপযোগী করে তোলা হয় তাদের। শুধুমাত্র উন্নতমানের শিক্ষাদান করাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ নয়। প্রত্যেক পড়ুয়াকে সার্বিকভাবে একজন মানুষ হিসাবে গড়ে তোলাই লক্ষ্য।”

আরও পড়ুন: স্নাতক, স্নাতকোত্তর স্তরে পরীক্ষার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার নির্দেশ রাজ্যের

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...