Wednesday, June 24, 2026

১০ গ্রাম হিসেবে ৬০০০ টাকা কমলো সোনার দাম

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে ফের কমল সোনার দাম। শেষ সেশনে বড়সড় লাফের পর ফের একবার মুখ থুবড়ে পড়ল সোনার দাম। মঙ্গলবার এমসিএক্স সূচকে ০.১% পতনের জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫০,১৯০ টাকা। আর সূচকে ০.৫% পতনের ফলে রুপোর দাম প্রতি কেজি হল ৬০,৭৩০ টাকা।

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম কিছু কমার কারণে এ দিন সোনার দামে উত্থান দেখা দিয়েছে। স্পট গোল্ড সূচকে ০.১৫% বৃদ্ধির জেরে প্রতি আউন্সস সোনার দাম যাচ্ছে ১,৮৮৩.৬৯ ডলার। গত দিন অবশ্য সূচকে উত্থান হয়েছিল ১.১%।

এদিন কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটে ৪৯,৫০০ টাকা। ২৪ ক্যারেট সোনার দাম ৫২,৪১০ টাকা। চেন্নাইতে এদিন সোনার দাম ২২ ক্যারেটে রয়েছে ৪৮,১৬০ টাকা। ২৪ ক্যারেটে রয়েছে ৫২,৫৩০ টাকা। মুম্বইতে ২২ ক্যারেটে সোনার দাম ৪৯,০০০ টাকা। ২৪ ক্যারেটে দাম ৫০,০০০ টাকা। দিল্লিতে সোনার দাম ২২ ক্যারেটে ৪৮,৯০০ টাকা ও ২৪ ক্যারেটে ৫৩,৩৫০ টাকা।

বর্তমানে বিশ্ব বাজারের ক্রমাগত সোনার দামের উত্থান পতনের মাঝে সোনার দাম ভারতের বাজারে অনেকটাই কমতির দিকে। উল্লেখ্য, গত ৭ অগস্ট রেকর্ড সৃষ্টি করে ১০ গ্রাম সোনার দাম উঠেছিল ৫৬,২০০ টাকায়। ১০ গ্রামের হিসেবে বর্তমানে সোনার দাম ৬০০০ টাকা কমেছে।

তবে সোনার দাম কমলেও, এখনই বাড়ির জন্য সোনা কেনা অথবা সোনাতে বিনিয়োগের ক্ষেত্রে খুব একটা আশার কথা শোনাচ্ছেন না বিশেষজ্ঞরা। কারণ, গত কয়েক মাস ধরেই টিসিএস (ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স) নিয়ে আপত্তি জানিয়ে বারবার কেন্দ্রের কাছে চিঠি দিয়েছেন স্বর্ণশিল্পীরা। সূত্রের খবর, পয়লা অক্টোবর থেকে লাগু হতে পারে এই কর। কিন্তু তা হলে, বাড়তি করের বোঝা গ্রাহকদের ওপরেও পড়বে বলে আশঙ্কা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনার প্রকৃত দর বিচার করতে গেলে ডলার প্রতি টাকার মূল্যকেও নজরে রাখতে হবে। তাই সোনার দামের পতন অব্যাহত থাকলেও এই পরিস্থিতি কতদিন চলবে, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করতে রাজি নন কেউই।

আরও পড়ুন-মার্চ নয়, ৩১ জানুয়ারির মধ্যে বাকি কাজ শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...