Saturday, June 20, 2026

হাথরসের গণধর্ষণ-খুনের ঘটনা নিয়ে নীরবতা ভাঙুন, মোদিকে তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

হাথরস দলিত তরুণীর গণধর্ষণ এবং খুনের ঘটনার তীব্র নিন্দা জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য তীব্র কটাক্ষ করেন তিনি। নিজের টুইটার হ্যান্ডলে তিনি লেখেন, “নরেন্দ্র মোদির শাসনকালে অবর্ণনীয় অপরাধ সংঘটিত হল। আর প্রধানমন্ত্রী সে বিষয়ে নীরব। চূড়ান্ত জখম অবস্থায় 15 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। অথচ মৃত্যুর পর উত্তরপ্রদেশ পুলিশ তাঁর মৃতদেহের প্রতি অসম্মান জানাচ্ছে”।


এরপর নরেন্দ্র মোদির উদ্দেশে তিনি বলেন, “যদি বিন্দুমাত্র মানবিকতা বেঁচে থাকে তাহলে এই দলিত তরুনীর মৃত্যু নিয়ে নীরবতা ভাঙুন”।
হাথরসের ঘটনা নিয়ে এর আগেই সরব হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়ন। দেশ জুড়ে এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...