Wednesday, May 13, 2026

রাহুল সিনহাকে দিল্লি যেতে বাধা তাঁরই অনুগামীদের, কিন্তু কেন?

Date:

Share post:

বিজেপি নেতা রাহুল সিনহাকে দিল্লি যাওয়ার পথে বাধা দিলেন তাঁরই একদল অনুগামী। শীর্ষ নেতৃত্বের ডাকে এক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে দিল্লি যাওয়ার পথে আজ , বুধবার দমদম বিমানবন্দরে রাহুল সিনহা যখন গিয়ে পৌঁছান, তখন তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি সমর্থকরা। তাঁদের দাবি, প্রিয় নেতাকে অপমান করা হয়েছে। তাঁকে পথ থেকে সরিয়ে অন্য দল থেকে আসা তৎকাল বিজেপি নেতাদের পদে বসানো হয়েছে। তাই দিল্লির বৈঠকে যেন না যান রাহুল সিনহা।

রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। যিনি বিজেপির “পোস্টার বয়” বলে পরিচিত, সেই রাহুল সিনহা এখন দলে ব্রাত্য। এত অপমান সহ্য করে কেন রাহুল সিনহা দিল্লি যাবেন? এই প্রশ্নই তাঁরা রাহুল সিনহার সামনে করেন।

যদিও রাহুল সিনহা তাঁর অনুগামীদের হাতজোড় করে শান্ত হওয়ার অনুরোধ করেন। তিনি বিজেপি সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন, এই দিল্লি সফর তাঁর জন্য অত্যন্ত জরুরি। বিষয়টি নিয়ে তিনি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। শেষ পর্যন্ত অবশ্য অনুগামীরা তাঁর পথ আটকাননি।

উল্লেখ্য, সম্প্রতি সর্বভারতীয় বিজেপিতে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেখানে মুকুল রায়কে সহ-সভাপতি এবং অপেক্ষাকৃত নতুন প্রজন্মের নেতা অনুপম হাজরাকে জাতীয় সম্পাদক করেছে শীর্ষ নেতৃত্ব। কিন্তু কোনও এক অজানা কারণে রাহুল সিনহার মত পোড়খাওয়া বিজেপি নেতাকে সর্বভারতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যা একেবারেই ভাল চোখে নেননি রাহুল সিনহা। এরপর তিনি নিজের প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, তৃণমূল থেকে আসা নেতাদের বিজেপিতে পদ দেওয়া হচ্ছে। তাঁর ৪০ বছর ধরে বিজেপিকে সেবা করার এটাই হয়তো পুরস্কার। এবং একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা তিনি স্থির করবেন।

আরও পড়ুন : আদালতের মর্যাদা ক্ষুন্ন করা যাবে না, বিশ্বভারতী মামলায় নির্দেশ প্রধান বিচারপতির

Related articles

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...