Wednesday, June 24, 2026

বাবরি-রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে ল বোর্ড, বাবরি অ্যাকশন কমিটি

Date:

Share post:

বাবরি ধ্বংস মামলার ঘোষিত রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে AIMPLB বা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড৷ আদালতে যাচ্ছে বাবরি অ্যাকশন কমিটিও৷

বুধবার এই মামলার রায় ঘোষণা করেছেন লখনউয়ের বিশেষ CBI আদালতের বিচারক এসকে যাদব৷ ওই রায়ে প্রমানের অভাবে আদবানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী-সহ ৩২ অভিযুক্তকেই বেকসুর খালাস করেছে আদালত৷

আর এই রায়ের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছে, “বিশেষ CBI আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলার যে রায় জারি করেছে, তাতে ল’ বোর্ড সন্তুষ্ট নয়৷ বোর্ড এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে। AIMPLB-র সচিব জাফরিয়াব জিলানি বলেছেন, “বাবরি ধ্বংস মামলায় বিশেষ CBI আদালত যে রায় দিয়েছে তা আইনি সঙ্গতিহীন”।

পাশাপাশি, বাবরি অ্যাকশন কমিটির আইনজীবীও বলেছেন, “আমরা হাইকোর্টে এই রায়ের বিরুদ্ধে আপীল করব।

ওদিকে, বাবরি মসজিদ মামলার অন্যতম বাদী মহম্মদ ইকবাল আনসারি বুধবার বাবরি মসজিদ ধ্বংসের বিশেষ CBI আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, “অবশেষে বিচার শেষ হয়েছে। আসুন,আমরা সবাই শান্তিতে থাকি। নতুন কোনও ঝামেলা যেন না হয়। হিন্দু ও মুসলমান সবসময় অযােধ্যায় শান্তিতে বসবাস করে।”

আরও পড়ুন- প্রমাণ হলো, রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার দায়বদ্ধতা, জানালেন আদবানি

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...