Wednesday, May 13, 2026

হসপিটাল ম্যানের সাপ্তাহিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপচে পড়ছে ভিড়

Date:

Share post:

প্রায় বছর তিনেক ধরে মানুষের সেবায় নিয়োজিত ‘হসপিটাল ম্যান’ বলে পরিচিত পার্থ চৌধুরী ।

মূলত বিভিন্ন হাসপাতালে দূর-দূরান্ত থেকে এসে যেসব রোগী ভর্তি হন, তাদের আত্মীয়-স্বজনের মুখে খাবার তুলে দেওয়াই তার লক্ষ্য। কলকাতার বিভিন্ন হাসপাতালে এভাবেই রোগীর আত্মীয়দের পাশে হাত বাড়িয়ে দিয়েছেন এই হসপিটাল ম্যান ।

আরও পড়ুন- সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাগাতার আন্দোলনের সিদ্ধান্ত পৌষমেলার মাঠ বাঁচাও কমিটির
গত ১৩ ই সেপ্টেম্বর থেকে তারই উদ্যোগে শুরু হয়েছে বিনামূল্যে সাপ্তাহিক স্বাস্থ্য পরীক্ষা শিবির। বিনামূল্যে চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ওষুধ দেওয়ার ব্যবস্থাও করেছেন তিনি । কোনও রোগী কোভিড-১৯ এ আক্রান্ত হলে তার যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাও তার কাছ থেকে পাওয়া যাচ্ছে বিনামূল্যে । এমনকি করোনা আক্রান্ত রোগীর বাড়ির স্যানিটাইজেশনের ব্যবস্থাও তিনি করছেন কোনও অর্থ ছাড়াই। মহামায়া লেনের বিপরীতে তার এই উদ্যোগে উপকৃত হচ্ছেন বহু মানুষ । প্রত্যেকেই সাধুবাদ জানিয়েছেন তার এই উদ্যোগকে ।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...