Tuesday, April 28, 2026

স্থলপথ খুলে দিতে ভারতকে অনুরোধ বাংলাদেশের

Date:

Share post:

অতিমারির কারণে বন্ধ থাকা দুই দেশের সীমান্ত এলাকার স্থলবন্দর খুলে দিতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী বিদায়ী সাক্ষাতে গেলে তার মাধ্যমে এ অনুরোধ জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, “এতে দু’দেশের নাগরিকরা সড়কপথে সহজে যাতায়াত করতে পারবে।”

করোনাভাইরাস মহামারীর কারণে গত মাস ধরে ভারতে যাতায়াতে স্থলপথ বন্ধ রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন মুজিবনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে প্রায় ২ কিলোমিটার স্বাধীনতা সড়ক উন্মুক্ত করতেও ভারতের প্রতি অনুরোধ জানান।

তিনি বলেন, “স্বাধীনতা সড়ক উন্মুক্ত করা হলে ভারতের পর্যটকরা সহজে ঐতিহাসিক মুজিবনগর পরিদর্শন করতে পারবে।”ভারতীয় ‘লাইন অব ক্রেডিটের’ আওতায় নির্মিতব্য বিভিন্ন প্রকল্প সময়মত সম্পন্ন করার উপর গুরুত্বও দেন মন্ত্রী।

আরও পড়ুন- যারা আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে, তারা সবচেয়ে বড় গুন্ডা: মমতা

Related articles

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...