Thursday, June 25, 2026

ইডির অভিযোগ থানায়, ইঙ্গিত একাধিক সাংবাদিকের দিকে

Date:

Share post:

এবার বিধাননগরে রাজ্য পুলিশের আওতাধীন থানাতেই অভিযোগ দায়ের করল ইডি। অভিযোগ একাধিক সাংবাদিকের বিরুদ্ধে। যদিও অভিযোগপত্রে কোনো নাম লেখা নেই। সূত্রের খবর, শুধু লিখিত অভিযোগই নয়, দুদিন আগে ইডির কর্তারা বিষয়টির ফলো আপও করেছেন। এক সাংবাদিককে ঘরোয়াভাবে ডেকে কিছু প্রশ্নও করেছেন। ইডির অভিযোগ, এই সাংবাদিকরা ইডির নাম করে বা ঘনিষ্ঠতা দেখিয়ে একাধিক রাজনীতিবিদ বা অন্য পেশার মানুষের কাছ থেকে সুবিধে নিচ্ছেন। ইডির নজরে থাকা মামলাগুলির সঙ্গে জড়িতদের কাছে গিয়ে নিজেদের প্রভাবশালী দেখাচ্ছেন। এদের ব্যক্তিগত বা পারিবারিক সম্পদ সম্পর্কে বেশ কিছু তথ্য সংগৃহীত হয়েছে। তবে ইডিমহলের খবর, ধরপাকড় নয়, এদের সতর্ক করে দিতেই এই অভিযোগ করা হয়েছে, যাতে এসব বন্ধ হয়।

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...