Tuesday, May 12, 2026

পৌরাণিক কল্পবিজ্ঞান নিয়ে এবার নতুন ওয়েব সিরিজ ধোনির

Date:

Share post:

গত বছরই বিনোদন জগতে প্রবেশ করেছেন ভারতের ‘ক্যাপ্টেন কুল।’ ‘রোর অফ দ্য লায়ন’-এর পর এবার নতুন ওয়েব সিরিজ আনছে ধোনি এন্টারটেইনমেন্ট। পৌরাণিক কল্পবিজ্ঞানকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি।

চলতি বছর ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। ধোনির এই মিডিয়া ব্যবসায় আছেন তাঁর স্ত্রী সাক্ষী। ধোনি এন্টারটেইনমেন্ট মিডিয়ায় ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন তিনি। প্রযোজক সংস্থার ব্যানারে বেশ কিছু প্রকল্প শুরু করা হয়েছে। জানা গিয়েছে, ২০২১ সালের মধ্যে কাজ শেষ হবে।

নতুন ওয়েব সিরিজ প্রসঙ্গে সাক্ষী ধোনি বলেন, ‘আমরা একজন নবীন লেখকের অপ্রকাশিত বইয়ের অধিকার অর্জন করেছি। তা নিয়েই ওয়েব সিরিজ তৈরি করা হবে। এটি একটি পৌরাণিক কল্পবিজ্ঞানের গল্প।” ‘রোর অফ দ্য লায়ন’-এর পরিচালক ছিলেন কবির খান। তবে আসন্ন সিরিজটি একটি ‘রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার’ বলে জানিয়েছেন সাক্ষী।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ২০২০ আইপিএলে স্বমহিমায় দেখা যাচ্ছে মাহিকে। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। ওয়েব সিরিজ নিয়ে সাক্ষী জানিয়েছেন, “মহাবিশ্বের বিভিন্ন বিষয় পর্দায় ফুটিয়ে তোলা হবে। নির্ভুলভাবে প্রতিটি চরিত্র এবং কাহিনীকে পর্দায় উপস্থাপিত করব।

আরও পড়ুন:মাদক কাণ্ডে এবার কি নজরে বলিউড বাদশা!

Related articles

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...

৩১ কেন্দ্রে হারের ব্যবধান ছাপিয়ে নাম বাদ কয়েক লক্ষ! সুপ্রিম কোর্টে SIR-চক্রান্তের পর্দাফাঁস তৃণমূলের

বাংলার ক্ষমতা দখল করতে কি প্রয়োগ করা হয়েছিল কোনও অদৃশ্য নীল নকশা? কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুকে যেভাবে সপ্তরথী মিলে...