Tuesday, June 16, 2026

মাদক কাণ্ডে এবার কি নজরে বলিউড বাদশা!

Date:

Share post:

মাদক কাণ্ডে নাম জড়াচ্ছে একের পর এক সেলেবের।দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানের মতো অভিনেত্রীদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এবার কি সামনে আসতে চলেছে আরও বড় কোনও নাম? এনসিবি সূত্রে তেমনই ইঙ্গিত মিলেছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যে নামগুলি জড়াতে পারে তাঁদের মধ্যে একজনের নাম শুরু ইংরেজি অক্ষর ‘এস’ দিয়ে। বয়স ৫৪ বছর। ৯০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। অপরজনের নাম শুরু ‘আর’ দিয়ে। তাঁর বয়স ৩৮ বছর। ঝুলিতে বেশ কয়েকটি হিট ছবি রয়েছে। তৃতীয় জনের নাম ‘এ’ দিয়ে শুরু। যিনি বলিউডের বেশ জনপ্রিয় অভিনেতা।

সূত্রের খবর, এ’ দিয়ে যার নাম শুরু, তিনি নিজে ড্রাগ নিতেন না। তবে মাদক পাচারকারীদের দিয়ে এস এবং আর-এর কাছে ড্রাগ পাঠাতেন। কে এই ‘এস’, ‘আর’ এবং ‘এ’? সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি এই ‘এস’ হলেন শাহরুখ খান। ‘আর’ হলেন রণবীর কপূর। ‘এ’ হলেন অর্জুন রামপাল। নামের আদ্যাক্ষর ‘ডি’, বলিউডের এমন আরও এক অভিনেতা গোয়েন্দাদের স্ক্যানারে রয়েছেন। এই ‘ডি’-কে ডিনো মোরিয়া বলে দাবি করেছে ওই সংবাদমাধ্যম। তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি এনসিবি।

আগেও দেখা গিয়েছে, নামের আদ্যাক্ষর ধরে তদন্ত করেছে এনসিবি। এর আগে রিয়া চক্রবর্তীর ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে, ‘ডি’ এবং ‘কে’ নামে দু’জনের একটি হোয়াটসঅ্যাপ চ্যাট মেলে। তার তদন্ত করতে গিয়েই উঠে আসে দীপিকা পাড়ুকোন এবং তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশের নাম। তাঁদের জিজ্ঞাসাবাদও করেছে এনসিবি। এবার ‘এস’, ‘আর’ এবং ‘এ’-র সূত্র ধরে তদন্ত করে কাদের নাম উঠে আসবে, তা নিয়েই তুঙ্গে জল্পনা।

Related articles

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...