Thursday, May 14, 2026

প্রথমে ধাক্কা, হাথরাসমুখী রাহুলকে গ্রেপ্তার করল পুলিশ

Date:

Share post:

প্রথমে বাধা। ধাক্কা। তারপর গ্রেপ্তার করা হল রাহুল গান্ধীকে। এই কীর্তিটি করেছে যোগী আদিত্যনাথের পুলিশ।

হাথরাসে ধর্ষিতা মৃত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার কর্মসূচি ঘোষণার পরই রাহুল, প্রিয়াঙ্কাকে আটকাতে তৎপর যোগী রাজ্যের পুলিশ। সর্বশেষ খবর, যমুনা এক্সপ্রেসওয়েতে আটকে দেওয়া হয়েছে কংগ্রেস নেতা- নেত্রীদের গাড়ি। ভাই-বোন হাঁটা শুরু করেছেন। যদিও গোটা এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। হাথরাসে ঢোকার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দাবি করেছেন, উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। লাঠিচার্জও হয়েছে। যদিও প্রশাসন তাঁর অভিযোগ মানতে চাননি। রাহুলের বক্তব্য, ভারতে হাঁটার অধিকার কি একা নরেন্দ্র মোদিরই আছে নাকি? যতই তাঁদের আটকানো হোক, তাঁরা হেঁটেই হাথরাসে পৌঁছবেন।

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...