Thursday, May 14, 2026

দেশে বেকারত্ব বাড়ছে বলেই ধর্ষণ বেশি হচ্ছে, আজব সাফাই প্রাক্তন বিচারপতির

Date:

Share post:

‘দেশে বেকারত্ব বাড়ছে বলেই এত ধর্ষণ হচ্ছে।’

হাসরথে দলিত কিশোরীকে গণধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনায় সারা দেশ যখন উত্তাল, তখন ধর্ষণ বাড়ার কারণ হিসাবে এই আজব যুক্তি সামনে আনলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কন্ডেয় কাটজু। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে হইচই ফেলে দেওয়া এই প্রাক্তন বিচারপতি এবার ধর্ষণ নিয়েও অদ্ভুত ব্যাখ্যা দিলেন। কাটজু বললেন, দেশে বেকারত্বের হার বিপুলভাবে বাড়ছে। করোনার জন্য লকডাউন হওয়ায় বহু মানুষের হাতে কাজ নেই, অনেকের চাকরি চলে গেছে। তারা এখন বেকার হয়ে দিন কাটাচ্ছে। বহু মানুষ এই বেকারত্বের জন্য বিয়ে করতে পারছে না, ফলে সামাজিকভাবে নিজেদের যৌনতার চাহিদা পূরণের উপায় নেই। এই কারণেই ধর্ষণ বাড়ছে। ধর্ষণ করে বিকল্প পথে যৌনতা মেটানোর চেষ্টা হচ্ছে। প্রাক্তন বিচারপতি যেভাবে বেকারত্ব, বিয়ে না হওয়া আর ধর্ষণকে একসূত্রে জুড়ে অতি সরলীকরণ করেছেন, তাতে সবাই অবাক। ধর্ষণের মত জঘন্য অপরাধকে লঘু করতে এই অপব্যাখ্যা বলে অনেকের মত।

আরও পড়ুন- পুজোর আগেই রাজ্যে আসছেন অমিত শাহ, হয়তো নাড্ডাও

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...