Thursday, May 14, 2026

‘বুথ জ্যাম’ করে ভোটের পরিকল্পনা নাকচ করলেন অনুব্রত

Date:

Share post:

দরকার হলে বুথ জ্যাম করে ভোট করব- দলীয় কর্মীর কথা শুনেই তাঁকে থামিয়ে দিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

বৃহস্পতিবার, বীরভূমের মুরার‌ই বিধানসভার হিয়াতনগরে বুথ সম্মেলন ছিল। ভোটের মার্জিন বাড়বে কি না অনুব্রত মণ্ডলের প্রশ্নের জবাবে পাইকর ২নম্বর পঞ্চায়েতের 250 নম্বর বুথের সভাপতি নীলরতন মাহারা বলেন, “দরকার হলে বুথ জ্যাম করে দেব”। এই কথা বলার পরেই তাঁকে থামিয়ে দেন মঞ্চে থাকা অনুব্রত মণ্ডল। বুথ সভাপতির বুথ জ্যাম করে ভোটের পরিকল্পনায় সহমত পোষণ করেননি তিনি।

বিধানসভা নির্বাচনের আগে সংগঠন মজবুত করতে প্রায় ১ মাস ধরে বীরভূম জেলা জুড়ে বুথ ভিত্তিক কর্মিসভা করছেন তৃণমূলের জেলা সভাপতি। বৃহস্পতিবার তেমনই একটি কর্মিসভা ছিল হিয়াতনগরে।

সভায় পাইকার ২ নম্বর পঞ্চায়েতের ২৫০ নম্বর বুথের তৃণমূল নেতা নীলরতন মাহারাকে অনুব্রত মণ্ডল প্রশ্ন করেন, “কী করে ভোট বাড়াবেন?” জবাবে তিনি বলেন, দরকার হলে বুথ জ্যাম করে ভোট করব।
সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে থামিয়ে দেন অনুব্রত। বলেন, না না ওসব করলে হবে না।

গত কয়েক বছরে যখনই নির্বাচন হয়েছে, শাসকদলের বিরুদ্ধে রিগিং ও বুথ জ্যামের অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু তৃণমূলের জেলা সভাপতির ভূমিকায় স্পষ্ট মানুষের ভোটেই স্বচ্ছ প্রক্রিয়ায় জিততে চাইছে শাসকদল।

আরও পড়ুন- বাংলাদেশে পেঁয়াজ রফতানি করতে চায় ইরান

Related articles

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...

উচ্চমাধ্যমিকে জেলাভিত্তিক সাফল্যের শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম দশে কলকাতাও 

বৃহস্পতিবার সকালে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত (HS Result) হতে দেখা গেল জেলাভিত্তিক পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর (East...

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...