Monday, May 11, 2026

লকডাউনে বাতিল টিকিটের টাকা ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে : সুপ্রিম কোর্ট

Date:

Share post:

লকডাউনে বাতিল টিকিটের টাকা যাত্রীদের ফেরত দিতে হবে বিমান সংস্থাগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২৪ মার্চের পর বুকিং হওয়া বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরত দিতে হবে যাত্রীদের সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এই নির্দেশ দিল শীর্ষ আদালত। এদিন বিচারপতি অশোক ভূষণ, আর সুভাষ রেড্ডি এবং এম আর শাহকে নিয়ে গড়া সুপ্রিম কোর্টের এই বেঞ্চ লকডাউনে বাতিল হওয়া বিমানের টিকিটের টাকা ফেরতের ইস্যুতে এই রায় দিল। পাশাপাশি টাকা ফেরতের ইস্যুতে বিমান সংস্থাগুলিকে ‘ক্রেডিট সেল’ গড়ার অনুমতিও দিল সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত থাকবে এই ‘ক্রেডিট শেল’এর মেয়াদ। এবিষয়ে ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের সব সুপারিশ মেনে নেওয়া হয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক এই দুই ধরনের উড়ানের ক্ষেত্রেই শীর্ষ আদালতের এই নির্দেশ কার্যকর হবে। টাকা ফেরতের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে বিজ্ঞপ্তি জারি করতে বলেছে দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁরা সংশ্লিষ্ট এজেন্টের কাছ থেকে টাকা ফেরত পাবেন। তবে সেই এজেন্টের অ্যাকাউন্টে টাকা ঢোকার পর। যাত্রীদের টাকা ফেরতের জন্য বিমান সংস্থাগুলি ২০২১-এর ৩১ মার্চ পর্যন্ত সময় পাবে। যেহেতু লকডাউনের মধ্যে বুকিং নেওয়ার কথা ছিল না সেই কারণে অবিলম্বে বিমান সংস্থাগুলি যাত্রীদের টাকা ফেরত দিক। তবে লকডাউন শুরুর আগে অর্থাৎ ২৪ মার্চ পর্যন্ত যেসব বুকিং হয়েছিল, সেক্ষেত্রে ‘ক্রেডিট সেল’ প্রকল্পের মাধ্যমে টাকা ফেরতের সুযোগ থাকছে।

আরও পড়ুন-চাপের মুখে বারোয়ারি দুর্গাপুজোয় ছাড় যোগী সরকারের

Related articles

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...