Saturday, March 21, 2026

লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে কৃষকদের পাশে থাকার বার্তা মমতার

Date:

Share post:

প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁরই স্লোগান তুলে কৃষকের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডলে মমতা লেখেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। ৫৫ বছর আগে তিনি কৃষক ভাই-বোনেদের জন্য তাঁর ‘জয় জওয়ান, জয় কিষাণ’ স্লোগান তুলেছিলেন। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাঁদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ”।

কেন্দ্রের নতুন কৃষি বিলের কট্টর বিরোধী তৃণমূল কংগ্রেস। সংসদে বিল পেশ হওয়ার থেকেই তার বিরোধিতা করেছে রাজ্যের শাসকদল। এই বিলের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রীও। এদিন সে কথা উল্লেখ না করলেও, মুখ্যমন্ত্রী টুইটে বলেন, “কৃষকরা সমাজের মেরুদণ্ড। বাংলায় ২০১১-তে যেখানে কৃষকদের বার্ষিক আয় ছিল ৯১হাজার টাকা। ২০১৮ সেটা বেড়ে হয়েছে দু লাখ ৯১ হাজার টাকা”। মমতা লেখেন, ইতিহাস সাক্ষী বর্তমান পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের জন্য কী করেছে। “আমরা সব সময় কৃষকের দাবির পক্ষে সরব হব।” লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিনকে সামনে রেখে মোদি সরকারকে মমতা বার্তা দিলেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-চাপের মুখে বারোয়ারি দুর্গাপুজোয় ছাড় যোগী সরকারের

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...