Thursday, May 14, 2026

অভ্যাস বজায় রেখে রাজ্যকে তোপ ধনকড়ের, শিল্পীর ভঙ্গিতেই জবাব ব্রাত্যর

Date:

Share post:

গান্ধী জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে আরও একবার রাজ্য সরকারকে কোণঠাসা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্য সংবিধান বিরোধী কাজ করছে বলে তোপ দাগেন তিনি। রাজ্যপালের এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে সুর চড়ালেন মন্ত্রী ব্রাত্য বসু। শিল্পীর ভঙ্গিতেই তিনি বলেন, ‘‘রাজ্যপালের আগে একটা ‘নৈ’ বসানো উচিৎ।’’

এদিন রাজ্যপাল বলেন, ‘‘রাজ্য ভাবছে টাকা আটকে রাজভবনকে পঙ্গু করা হবে। এই ধারণা একেবারেই ভুল। রাজভবন সাংবিধানিক প্রতিষ্ঠান।’’ তাঁর বক্তব্য ‘‘আমি কোনও বিরোধ চাই না। সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাই। রাজভবনের সঙ্গে বিবাদ কাম্য নয়। একজোট হয়ে কাজ করা যাচ্ছে না।’’ তাঁর সাফাই, ‘‘আমি কোনও রাজনৈতিক দলের স্টেকহোল্ডার নই। এই নিয়ে কোনও বিবাদ থাকা উচিত নয়।’’

এদিন রাজ্যপালকে একহাত নেন ব্রাত্য বসু। তিনি বলেন, ‘‘মানুষের মৌলিক অধিকারের উপর ভিত্তি করেই সংবিধান তৈরি। সেই সংবিধানের মর্যাদা কীভাবে ক্ষুন্ন হচ্ছে, উত্তর প্রদেশ সহ সারা দেশে সেটা দেখছে। নির্যাতিতার বাড়ি গিয়ে জেলা শাসক হুমকি দিচ্ছেন। এর প্রেক্ষিতে রাজ্যপালের কী বক্তব্য?’’ তোপ দেগে তিনি বলেন, ‘‘নিজের পদকে ‘নৈরাজ্যপাল’ করে তুলছেন। দুটি তত্ত্বের উপর দাঁড়িয়ে রয়েছে বিজেপি। এনকাউন্টার এবং গ্রেফতার। মহিলাদের ক্ষেত্রে এই দলের তত্ত্ব নির্যাতন এবং ধর্ষণ। এটাই বিজেপির সংস্কৃতি তা বুঝিয়ে দিচ্ছেন রাজ্যপাল।’’

আরও পড়ুন:পুজোর কথা মাথায় রেখে মেট্রোর সময়ে পরিবর্তন, এবার শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...