Friday, May 15, 2026

বলিউডের মাদক- কাণ্ডে NCB-র দাবি, রিয়া-র বাড়ি থেকে দেড় কিলো চরস উদ্ধার

Date:

Share post:

সুশান্ত মৃত্যুর তদন্তের সঙ্গেই উঠে আসা বলিউডের মাদক-কাণ্ড অন্যদিকে মোড় নিতে চলেছে।

NCB-র দাবি, রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দিয়ে তারা দেড় কিলো চরস উদ্ধার করেছে৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর জানিয়ে বলেছে, NCB-র এই দাবি সঠিক হলে নিশ্চিতভাবেই বিপদ বাড়বে অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী’র। আইন বলছে এক্ষেত্রে রিয়া ও সৌভিকের কমপক্ষে ১০ বছরের জেল হতে পারে৷ NCB-র তরফে জানানো হয়েছে, “আমরা সুশান্ত-মামলার তদন্ত করছি না, মাদক মামলার তদন্ত করছি”৷ NCB এখনও পর্যন্ত বলিউডের মাদকযোগ -কাণ্ডে রিয়া-সৌভিক-সহ মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলের কাছ থেকেই না’কি মাদক উদ্ধার হয়েছে।

একইসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, বলিউডের সঙ্গে মাদকযোগের যে জাল NCB গোটাতে শুরু করেছে, তাতেই উঠে এসেছে একটি বড় নাম। তদন্তে NCB জেনেছে, বলিউডের এই মাদক চক্রের মূল মাথা হলেন প্রাক্তন এক সুপার মডেল তথা অভিনেতা। তাঁর নেতৃত্বেই না’কি বলিউডে মাদক-চক্র চলে। দীপিকা, সারা, শ্রদ্ধাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়েই বলিউডের আরও বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতাও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নিশানায় রয়েছেন বলে ওই খবরে বলা হয়েছে। তবে তাঁরা কারা, তা স্পষ্টভাবে কিছু বলা হয়নি৷

আরও পড়ুন-সুশান্ত-মামলায় এবার ৩০২ ধারা জুড়ছে CBI, রাজসাক্ষীও ‘তৈরি’

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...