Friday, June 26, 2026

তরুণীকে উত্যক্ত করার চেষ্টা, পাল্টা বেল্ট দিয়ে অভিযুক্ত যুবককে পেটালেন তরুণী

Date:

Share post:

সান্ধ্য ভ্রমণে একাই বেরিয়েছিলেন এক তরুণী। আচমকাই তাঁকে উত্যক্ত করতে শুরু করে এক যুবক। দুর্ব্যবহারের সঙ্গে কুরুচিকর মন্তব্যও করতে থাকে। নিজের অপমান সহ্য না করে বেল্ট দিয়েই ওই যুবককে দু-চার ঘা লাগিয়ে দেন এক তরুণী।

বর্তমানে নারী নির্যাতনের ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। হাথরাস থেকে বলরামপুর, ভাদোহি, আজমগড়, বুলন্দশহর… একের পর এক সামনে এসেছে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা। আর সব ক্ষেত্রেই নির্যাতিতা কোনও দলিত পরিবারের মেয়ে। তবে সব মেয়ে যে চুপ করে সহ্য করার পাত্রী নয়, তা আরও একবার প্রমাণ হল উত্তরপ্রদেশেরই অন্য একটি ঘটনায়।

আরও পড়ুন : চাপে পড়ে পুলিশ সুপার সহ পাঁচজনকে সাসপেন্ড যোগী প্রশাসনের

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, সন্ধ্যেবেলা বেড়াতে বেড়িয়েছিলেন ওই তরুণী। এক যুবকের অভব্য আচরণের মুখে পড়েন এক তরুণী। ক্রমশ তরুণীকে বিরক্ত করতে থাকে ওই যুবক। একসময় শুরু হয় কুরুচিকর মন্তব্য করা। এমনকি, অশ্লীল ইঙ্গিতও দিতে থাকে ওই যুবক। এরপরই ওই তরুণী চিৎকার করতেই লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। নিজের দিকে আসা কুমন্তব্যের জবাব দিতে তৎক্ষণাৎ তরুণী বেল্ট দিয়েই দু-চার ঘা মারেন ওই যুবককে।

ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ভিডিওটি দেখে অনেকেই যুবতীর প্রশংসা করেছেন। তাঁদের মতে, দেশে যখন একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে, এই পরিস্থিতিতে ওই তরুণীর নিজের রক্ষার্থে নেওয়া পদক্ষেপ খুবই দুঃসাহসিক কাজ। তাঁর এই কাজ অনেক নারীকেই অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন : বয়ানের পরে এবার ক্ষতিপূরণ নেওয়ার জন্য চাপ হাথরাসের দলিত পরিবারকে

উল্লেখ্য, হাথরসের ঘটনার নিয়ে সারা দেশজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মানুষ। নির্যাতিতা তরুণীর প্রতি সুবিচারের দাবি জানাচ্ছেন সকলেই। অভিযুক্তদের দ্রুত সাজা দেওয়ার দাবি জানানো হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...