Wednesday, June 24, 2026

বয়ানের পরে এবার ক্ষতিপূরণ নেওয়ার জন্য চাপ হাথরাসের দলিত পরিবারকে

Date:

Share post:

সবার থেকে আলাদা করে হাথরাস নির্যাতিতার পরিবারকে লাগাতার বিভিন্নভাবে হুমকি দিচ্ছে উত্তরপ্রদেশের প্রশাসন। চাপের মুখে তাদের বারবার নিজেদের অবস্থান থেকে সরানোর চেষ্টা চলছে। অভিযোগের আঙুল উঠেছে জেলাশাসকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, জেলাশাসক তাঁদের বলেছেন, “এখনও সময় আছে, ভেবে দেখুন। আপনার মেয়ে যদি করোনায় মারা যেত, তাহলে কি ক্ষতিপূরণ পেতেন! এই মুহূর্তে যা পাচ্ছেন নিয়ে নিন। এরপর হয়তো এটাও পাবেন না।”

আবার প্রশাসনের তরফ থেকে কেউ এসে নিজেকে দলিত পরিচয় দিয়ে জানাচ্ছেন, যা পাওয়া যাচ্ছে ক্ষতিপূরণ বাবদ তা যেন নিয়ে নেয় নির্যাতিতার পরিবার। মিডিয়ার সামনে বলে দেয় তদন্ত ঠিকঠাকই চলছে।
কিন্তু হাথরাসের দলিত পরিবারের সদস্যদের দাবি, ক্ষতিপূরণ চাই না। মেয়ের মৃত্যুর জন্য বিচার চাই। যাঁরা নৃশংসভাবে খুন করেছে তাদের শাস্তি চাই।

নির্যাতিতার ভাইয়ের অভিযোগ, প্রশাসন তাঁদের ঘরবন্দি করে রেখেছে। পরিবারের সদস্যদের শৌচালয়ে যেতেও পুলিশের অনুমতি নিতে হচ্ছে। বাইরের কারও সঙ্গে কথা বলা তো দূর, ফোন ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। নজরবন্দি করে রাখা হয়েছে সবাইকে।

প্রশ্ন উঠছে, উত্তরপ্রদেশের প্রশাসন কোন তথ্য গোপন করার চেষ্টা করছে?
ইতিমধ্যে হাথরাসের জেলাশাসকের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে, জেলাশাসক নির্যাতিতার পরিবারের লোকজনকে বয়ান বদলের জন্য চাপ দিচ্ছেন।
নির্যাতিতার বৌদির দাবি, তারা পুলিশের কাছে জানতে চেয়েছিলেন, কেন তাঁদের মেয়ের দেহ রাতের অন্ধকারে তাঁদের হাতে না দিয়ে পুড়িয়ে দেওয়া হল? পুলিশ কোনও উত্তর দেয়নি। জেলাশাসককে বলেন, “তোমরা তো লেখাপড়া জানো না। ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে কী করবে? আর ময়নাতদন্তের পরে তোমাদের মেয়ের মৃতদেহের অবস্থা ভাল ছিল না। সেটা দেখলে তোমরা আঁতকে উঠতে। তাই আমরা আর তোমাদের দেখাইনি।”
কিন্তু এই দাবি মানতে নারাজ, নির্যাতিতার পরিবার। আপাতত নির্যাতিতার গ্রাম ঘিরে রাখা হয়েছে। গ্রামে থেকে কাউকে বেরোতে বা ঢুকতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন-‘গণতন্ত্রের গণধর্ষণ’, রাহুলকে সমর্থন করতে গিয়ে বিতর্কের মুখে সঞ্জয়

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...