Wednesday, June 24, 2026

থ্যাঙ্ক ইউ সো মাচ মিমি: একরাশ উপহার পেয়ে ‘বলল’ ইউভান

Date:

Share post:

প্রথমে অভিনন্দন, তারপর একরাশ উপহার- নিন্দুকের মুখে ছাই দিয়ে ‘রাজশ্রী’র পাশে ‘ভালো বন্ধু’ মিমি। ছোট্ট ইউভানের জন্য পাঠিয়েছেন একরাশ ভালোবাসা মাখা উপহার। শুভশ্রী তা গ্রহণ করে ছেলের হয়ে মিমিকে ধন্যবাদও জানিয়েছেন স্যোশাল মিডিয়ায়। সবাইকে জানিয়েছেন ইউভানের জন্য টেডিবিয়ার থেকে খেলনা, জামা, তোয়ালে আরও কত কী পাঠিয়েছে সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী।

এর আগে রাজ-শুভশ্রীর পরিবারে নতুন সদস্যের আগমনের খবরে সোশ্যাল মিডিয়াতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন মিমি। এমনকী, রাজ চক্রবর্তীর বাবা মৃত্যুর পরেও তাঁকে এবং তাঁর পরিবারকে সমবেদনা জানান। এবার ইউভানকে উপহার পাঠিয়ে দূরত্ব ঘোচানোর বার্তা দিলেন তিনি; অন্তত তেমনটাই বলছে টলিউড।

আরও পড়ুন- কেন্দ্রের সিদ্ধান্তে ১ অক্টোবর থেকে গাড়ি চালানো সংক্রান্ত নিয়ম বদলে গেলো

নিজের ইনস্টাস্টোরিতে মিমির পাঠানো উপহারের ছবি শেয়ার করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছেলের বকলমে লিখেছেন, “উপহার খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ মিমি”।

কী আছে সেই উপহারের তালিকায়। টেডিবিয়ার, খেলনা, জামা, তোয়ালে, বেবি পাউডার, ক্রিম, তেল, সাবান, শ্যাম্পু। সবকিছু সুন্দর গিফট প্যাক করা। সাধারণত একটা ধারণা থাকে ছেলেদের কালার থিম নীল। হয়তো তাই ভেবেই ছোট ইউভানের জন্য হালকা নীল রংয়ের উপহার পাঠিয়েছেন সাংসদ-অভিনেত্রী। একরত্তির ক্যারিশ্মায় অতীত ভুলে আবার ভালো বন্ধু রাজ-শুভশ্রী-মিমি- তারই প্রমাণ মিলছে।

আরও পড়ুন- করোনা আক্রান্ত ট্রাম্পের আরোগ্য কামনা করলেন ‘বন্ধু’ মোদি

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...