Thursday, May 14, 2026

নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে হাথরাসে সমাজবাদী পার্টির প্রতিনিধি দল

Date:

Share post:

উত্তরপ্রদেশের হাথরাসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন সমাজবাদী পার্টির সদস্যরা। প্রথমে বাধা দেয় উত্তরপ্রদেশ পুলিশ। বিচারের দাবিতে বিক্ষোভ দেখায় সমাজবাদী পার্টির সদস্যরা। প্রায় ৩ ঘণ্টা পথ অবরোধ করে রাখেন তাঁরা। তাঁদের উপর লাঠি চালায় পুলিশ। মহিলা বিক্ষোভকারীদের পেটে লাঠি মারা হয়েছে বলে অভিযোগ। পুলিশের অভিযোগ, তাঁদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয়েছে। দীর্ঘ বচসার পর শেষমেষ ৫ জনকে যাওয়ার অনুমতি দেয় পুলিশ।

আগেই বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতী জেলাশাসকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন মাায়াবতী। এদিনই নির্যাতিতার বাড়িতে গিয়েছে সিটের তদন্তকারীরা। তাঁরা নির্যাতিতার বাবা-মা সহ পরিবারের বাকি সদস্যদের বয়ান রেকর্ড করেছেন। জানা গিয়েছে, তারা ৭ দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে সরকারকে।

সূত্রের খবর, এদিন সিটের আধিকারিকদের কাছে বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানিয়েছে নির্যাতিতার পরিবার। চাপের মুখে পড়ে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কারণ এই ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার উঠলে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে কোনও বিতর্ক থাকবে না। রবিবার ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ গিয়েছেন হাথরাসে। এদিনই হাথরাসে যেতে পারেন রাষ্ট্রীয় লোক দলের সভাপতি জয়ন্ত চৌধুরি।

আরও পড়ুন:ভোটের মুখে বিহারে ধর্ষিত হয়ে আত্মঘাতী দলিত-কন্যা, চাপে নীতীশ কুমার

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...