Monday, April 13, 2026

পর্ষদের অ্যাড হক কমিটি থেকে ইস্তফা দিব্যেন্দুর

Date:

Share post:

চলতি সপ্তাহে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটি থেকে ইস্তফা দিলেন শিক্ষক দিব্যেন্দু মুখোপাধ্যায়। গত মাসেই শিক্ষারত্ন সম্মান ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আবেদন করার পরেও কেন এই সম্মান নিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে তাঁর ইস্তফা ঘিরে তৈরি হয়েছে জল্পনা।

দীর্ঘদিন মধ্যশিক্ষা পর্যদের নির্বাচন হয়নি। পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতি সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায় অ্যাড হক কমিটির সভাপতির দায়িত্ব সামলাতেন। পরীক্ষা থেকে উত্তরপত্র মূল্যায়ন, ফল প্রকাশ সবই হয় ওই কমিটির তত্ত্বাবধানে। হাওড়া বালিটিকুরি মুক্তারাম দে হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক দিব্যেন্দু মুখোপাধ্যায়। তাঁর পদত্যাগ স্কুল শিক্ষা দফতর গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। কমিটি থেকে ইস্তফা দেওয়ায় অনেকেই ২০২১ এর নির্বাচনের দিকে তাকিয়ে আছেন। যদিও এই বিষয়ে কোনও ইঙ্গিত দেননি ওই শিক্ষক।

অন্যদিকে নিয়ম মেনে রাজ্যের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আবেদন করেছিলেন দিব্যেন্দু। নির্বাচিতও হন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন ওই শিক্ষক। এই বিষয়ে দিব্যেন্দু মুখোপাধ্যায় জানিয়েছিলেন, “এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছি। তাতে আমি খুবই আনন্দিত। কিন্তু মানসিকভাবে এই পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুত নই। তাই শিক্ষারত্ন নিচ্ছি না।” এই পুরস্কার নেবেন না বলে, শিক্ষা সচিব মনীশ জৈনকে চিঠিও লিখেছিলেন তিনি।

আরও পড়ুন:নির্ধারিত সময়ের ১৩ ঘণ্টা আগে খুলছে শিয়ালদহ উড়ালপুল

 

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...