Thursday, May 14, 2026

বিজেপি নেতার ময়নাতদন্ত: NRS হাসপাতালের বাইরে ব্যাপক উত্তেজনা

Date:

Share post:

অর্জুন সিং ঘনিষ্ঠ বারাকপুর-টিটাগড়ের দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লর ময়নাতদন্ত হচ্ছে কলকাতার NRS হাসপাতালে। তার আগে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে NRS হাসপাতাল চত্বরে। হাসপাতালের গেটের বাইরে জমায়েত করেছেন প্রচুর বিজেপি কর্মী-সমর্থক।

তাঁদের দাবি, ময়নাতদন্তে তথ্য গোপন করা হতে পারে। তাই দলীয় প্রতিনিধিদের রাখতে হবে ময়নাতদন্তের সময়। ইতিমধ্যে NRS হাসপাতালের বাইরে গার্ডরেল দেওয়া হয়েছে। অভিযোগ, তা ভাঙার চেষ্টা করছেন বিজেপি কর্মীরা। যা নয় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, কৈলাস বিজয়বর্গীয় হাসপাতালের মধ্যে গিয়েছেন। রয়েছেন অর্জুন সিং-সহ আরও নেতৃত্ব। মর্গের সামনে রয়েছেন তাঁরা। বাইরে এখনও উত্তেজনা রয়েছে।

আরও পড়ুন-উত্তরপ্রদেশ, বিহারের মত মাফিয়ারাজ এরাজ্যে, মুখ ফসকে এ কী বললেন দিলীপ?

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...