Thursday, May 14, 2026

ফের “উন্নয়নের বদলে ভোট”-এর নিদান দিয়ে বিতর্কে অনুব্রত

Date:

Share post:

উন্নয়নের বদলে ভোট- বীরভূমের কর্মিসভায় দাঁড়িয়ে এই নিদান দিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ২০২১-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূমের বিভিন্ন জায়গায় কর্মিসভা করছেন অনুব্রত। বিশ্লেষণ করছেন লোকসভা নির্বাচনে ভোট না পাওয়ার কারণ। সেখানে অনেক স্থানীয় নেতা বা বুথ সভাপতির মতে, এলাকায় উন্নয়ন হলেও শাসকদলকে ভোট দেননি এলাকার মানুষ। তার উত্তরে আগেও অনুব্রত মণ্ডল বিতর্কিত মন্তব্য করেছেন। রবিবার ফের নলহাটি ১ নম্বর বুথের কর্মিসভায় একই বার্তা দিলেন তিনি। এদিন এক বুথকর্মী জানান, এলাকায় কাজ হয়েছে কিন্তু ভোট পাওয়া যায়নি।
শুনে জেলা সভাপতি বলেন, “কিছু দিলে কিছু পাবে-স্পষ্ট জানিয়ে দিন। ভোট না পেলে আল উন্নয়নের কোনও প্রয়োজন নেই। কোনও কাজ করবেন না”।

এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির বীরভূম জেলা সভাপতি শ্যামাপ্রসাদ মণ্ডল বলেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় থাকবে না। তখন বিজেপি মানুষের জন্য কাজ করবে”। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে তিনি বলেন, যাঁরা উন্নয়নের বদলে ভোট দাবি করেন তাঁদের রাজনীতি করা উচিত নয়। আগামী নির্বাচনে এর জবাব দেওয়া উচিত।
এর আগেও বুধ ভিত্তিক সভায় ভোট না দিলে উন্নয়ন নয়- এই নিদান দিয়ে বিতর্ক জড়িয়েছিলেন অনুব্রত মণ্ডল। পরে অবশ্য এক বুথ সভাপতি বুথ জ্যাম করে ভোট করার প্রস্তাব দিলে সেটাকে নাকচ করে দেন অনুব্রত। স্পষ্ট বলেন, “মানুষের ভোটে জিতেই আমরা ক্ষমতায় আসবে”। তবে তাঁর উন্নয়ন বদলে ভোটের নিদানে রাজ্য রাজনীতিতে বিতর্ক ছড়িয়েছে।

আরও পড়ুন-বিজেপি নেতার ময়নাতদন্ত: NRS হাসপাতালের বাইরে ব্যাপক উত্তেজনা

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...